হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন




মুম্বাই, ২২ এপ্রিল – ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী পরলোকগমন করেছেন। গত মঙ্গলবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।

পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায় যে মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দিব্যাঙ্কাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন

সমুদ্রের নীল জলরাশি আর গাঢ় বন্ধুত্ব: শানায়া ও নভ্যার সঙ্গে অনন্যা পান্ডের গ্ল্যামারাস অবকাশ যাপন

উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন। পড়াশোনায় মেধাবী দিব্যাঙ্কা চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। টিকটক এবং ইনস্টাগ্রামেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তবে আকস্মিক এই বিয়োগান্তক ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।

এনএন/ ২২ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২২ এপ্রিল – ভারতের উত্তরপ্রদেশের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী পরলোকগমন করেছেন। গত মঙ্গলবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর।পারিবারিক সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানায় যে মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে দিব্যাঙ্কাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এই আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম নেওয়া এই অভিনেত্রী পরিবারের সঙ্গে গাজিয়াবাদে বসবাস করতেন। পড়াশোনায় মেধাবী দিব্যাঙ্কা চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।তিন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার প্রিয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার প্রচণ্ড ঝোঁক ছিল। টিকটক এবং ইনস্টাগ্রামেও তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তবে আকস্মিক এই বিয়োগান্তক ঘটনায় অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি।এনএন/ ২২ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×