হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হোটেলে গিয়েই বিপদে পড়লেন অভিনেত্রী, করাতে হলো অস্ত্রোপচার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০১ ফেব্রুয়ারি – হোটেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন ‘মিঠাই’ নামে পরিচিত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পরে তাকে হাসপাতালে যেতে হয়। আংশিক অস্ত্রোপচারও হয়েছে এ টলিউড অভিনেত্রীর।

আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন সৌমিতৃষা। তবে বিজ্ঞাপন, ফটোশুটের কাজ চলছে। তেমনই এক শুটিংয়ের জন্য এক অভিজাত হোটেলে যায়। সেখানে চলছিল শুটিং। তিনটা সিঁড়ি টপকাতে গিয়ে পা মোচকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

শুধু তাই নয়, পায়ের নখ পুরো উপড়ে গিয়েছে। কিন্তু মাঝপথে শুটিং ছেড়ে চলে আসেননি। পুরো শুটিং করে বাড়ি ফেরেন অভিনেত্রী। তবে তারপরই বাঁধে বিপত্তি! শুটিংয়ে প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলেও বাড়ি ফিরতেই যন্ত্রণা বাড়ে। তারপরই হাসপাতালে ছুটতে হয় মিঠাইকে। সেখানে ছোটখাট এক অস্ত্রোপচারও হয়।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

দিনকয়েক চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামও নিতে হবে তাকে। সুস্থ হয়ে কাজে ফেরার দিন গুনছেন সৌমিতৃষা কুণ্ডু।

সৌমিতৃষা বলেন, গিয়েছিলাম একটা ফটোশুট করতে। সেখানেই হোটেলের সিঁড়ি থেকে পড়ে কীভাবে পা মোচকে নখ উপড়ে গেল বুঝিনি। তবু শুটিং শেষ করেই বাড়ি ফিরেছি।

তিনি আরও বলেন, একটা অস্ত্রোপচার হয়েছে। তখন অবশ করে দিয়েছিল বলে ব্যথাটা টের পাইনি। বাড়ি ফিরতেই বুঝতে পারছি এখন।

সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় দর্শকপ্রিয় ‘মিঠাই রানি’। তার অনুরাগীর সংখ্যারও অন্ত নেই। ‘প্রধান’ দিয়ে সদ্য বড়পর্দায় যাত্রা শুরু।

আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হোটেলে গিয়েই বিপদে পড়লেন অভিনেত্রী, করাতে হলো অস্ত্রোপচার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হোটেলে গিয়েই বিপদে পড়লেন অভিনেত্রী, করাতে হলো অস্ত্রোপচার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০১ ফেব্রুয়ারি – হোটেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন ‘মিঠাই’ নামে পরিচিত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পরে তাকে হাসপাতালে যেতে হয়। আংশিক অস্ত্রোপচারও হয়েছে এ টলিউড অভিনেত্রীর।আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন সৌমিতৃষা। তবে বিজ্ঞাপন, ফটোশুটের কাজ চলছে। তেমনই এক শুটিংয়ের জন্য এক অভিজাত হোটেলে যায়। সেখানে চলছিল শুটিং। তিনটা সিঁড়ি টপকাতে গিয়ে পা মোচকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।শুধু তাই নয়, পায়ের নখ পুরো উপড়ে গিয়েছে। কিন্তু মাঝপথে শুটিং ছেড়ে চলে আসেননি। পুরো শুটিং করে বাড়ি ফেরেন অভিনেত্রী। তবে তারপরই বাঁধে বিপত্তি! শুটিংয়ে প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলেও বাড়ি ফিরতেই যন্ত্রণা বাড়ে। তারপরই হাসপাতালে ছুটতে হয় মিঠাইকে। সেখানে ছোটখাট এক অস্ত্রোপচারও হয়।দিনকয়েক চিকিৎসকদের পরামর্শে বাড়িতে বিশ্রামও নিতে হবে তাকে। সুস্থ হয়ে কাজে ফেরার দিন গুনছেন সৌমিতৃষা কুণ্ডু।সৌমিতৃষা বলেন, গিয়েছিলাম একটা ফটোশুট করতে। সেখানেই হোটেলের সিঁড়ি থেকে পড়ে কীভাবে পা মোচকে নখ উপড়ে গেল বুঝিনি। তবু শুটিং শেষ করেই বাড়ি ফিরেছি।তিনি আরও বলেন, একটা অস্ত্রোপচার হয়েছে। তখন অবশ করে দিয়েছিল বলে ব্যথাটা টের পাইনি। বাড়ি ফিরতেই বুঝতে পারছি এখন।সামাজিক মাধ্যমে বরাবরই সক্রিয় দর্শকপ্রিয় ‘মিঠাই রানি’। তার অনুরাগীর সংখ্যারও অন্ত নেই। ‘প্রধান’ দিয়ে সদ্য বড়পর্দায় যাত্রা শুরু।আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×