হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হোয়াইট হাউজে গান গাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৭ এপ্রিল – ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে জনপ্রিয় ‘আমেরিকান পাই’ গানটি গেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনেই তিনি গানটি পরিবেশন করেন।

ইয়ুলের গান শুনে অবাক হয়েছেন বাইডেন। খবর বার্তা সংস্থা এপি।

আরও পড়ুন

ইরানের দক্ষিণাঞ্চলে আরও দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেন ইয়ুন সুক ইয়ুল। হোয়াইট হাউজে তাদের সাক্ষাৎ হয়। এ সময় দুজনের মধ্যে উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে আলাপও হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও সাধার‌ণ আলোচনা করেন তারা। পরে কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান। এ সময় জনপ্রিয় আমেরিকান পাই গানটি নিয়ে কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পরে তাকে গানটি গাইতে অনুরোধ করেন বাইডেন।

তিনি বলেন, আমরা জানি আমেরিকান পাই আপনার অন্যতম একটি প্রিয় গান। প্রতি উত্তরে ইয়ুন সুক ইয়ুলও নিজের পছন্দের কথা স্বীকার করেন। তিনি জানান, ১৯৭১ সালে প্রথম প্রকাশিত হয় এবং সে সময় থেকেই তিনি গানটি পছন্দ করেন। সে সময় তিনি স্কুলছাত্র ছিলেন।

ইয়ুলের কথা শেষ হতেই বাইডেন তাকে বলেন, আমরা সবাই চাই আপনি গানটি গাইবেন। ইয়ুল রাজি হলে উপস্থিত লোকজন চিৎকার করে তাকে সহমত জানান। পরে তিনি কোনো বাদ্যযন্ত্র ছাড়াই আমেরিকান পাই গানটির কয়েকলাইন গেয়ে শোনান। উপস্থিত লোকজন এ সময় করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হোয়াইট হাউজে গান গাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হোয়াইট হাউজে গান গাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৭ এপ্রিল – ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে জনপ্রিয় ‘আমেরিকান পাই’ গানটি গেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনেই তিনি গানটি পরিবেশন করেন। ইয়ুলের গান শুনে অবাক হয়েছেন বাইডেন। খবর বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেন ইয়ুন সুক ইয়ুল। হোয়াইট হাউজে তাদের সাক্ষাৎ হয়। এ সময় দুজনের মধ্যে উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে আলাপও হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও সাধার‌ণ আলোচনা করেন তারা। পরে কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান। এ সময় জনপ্রিয় আমেরিকান পাই গানটি নিয়ে কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পরে তাকে গানটি গাইতে অনুরোধ করেন বাইডেন। তিনি বলেন, আমরা জানি আমেরিকান পাই আপনার অন্যতম একটি প্রিয় গান। প্রতি উত্তরে ইয়ুন সুক ইয়ুলও নিজের পছন্দের কথা স্বীকার করেন। তিনি জানান, ১৯৭১ সালে প্রথম প্রকাশিত হয় এবং সে সময় থেকেই তিনি গানটি পছন্দ করেন। সে সময় তিনি স্কুলছাত্র ছিলেন। ইয়ুলের কথা শেষ হতেই বাইডেন তাকে বলেন, আমরা সবাই চাই আপনি গানটি গাইবেন। ইয়ুল রাজি হলে উপস্থিত লোকজন চিৎকার করে তাকে সহমত জানান। পরে তিনি কোনো বাদ্যযন্ত্র ছাড়াই আমেরিকান পাই গানটির কয়েকলাইন গেয়ে শোনান। উপস্থিত লোকজন এ সময় করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান। সূত্র: বাংলানিউজআইএ/ ২৭ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×