ঢাকা, ১০ নভেম্বর – বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
এর আগে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষকরা।
গত তিন দিন ধরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে আসছিলেন তারা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন