হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১২ গ্রামের মানুষ এখনও ঝুঁকিতে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন




মহেশখালীর নিম্নাঞ্চল থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। এতে ভেসে উঠছে সড়ক, উপ-সড়ক, কাঁচা রাস্তা ও বাঁধের ক্ষতচিহ্ন। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকির মধ্যে আছে সাইরারডেইল, দক্ষিণ রাজঘাট, বিলপাড়াসহ ১২ গ্রামের হাজার হাজার মানুষ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

বৃষ্টির পানি আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া গ্রামীণ জনপদে নষ্ট হয়েছে কৃষকের বীজতলা, ফসলের মাঠ ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে সাইটপাড়া ও জেলে পাড়ার অনেক ঘরবাড়ি। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে ভাঙা বেড়িবাঁধের কারণে উপজেলার মাতারবাড়িতে জলাবদ্ধতায় বেড়েছে মানুষের দুর্ভোগ। দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প হওয়ার সুবাদে ইউনিয়নের চতুর্দিকে বেড়িবাঁধ নির্মাণের কথা রয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দা মোহাম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন যাবত পানির সঙ্গে বসবাস করে এলেও পানি সরানোর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা পূর্বকোণকে বলেন, মাতারবাড়িতে জলাবদ্ধতার কথা স্থানীয় জনপ্রতিনিধি অবগত করেছে। এরপর ক্ষতিগ্রস্তদের ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মানবিক দিক বিবেচনা করে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১২ গ্রামের মানুষ এখনও ঝুঁকিতে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১২ গ্রামের মানুষ এখনও ঝুঁকিতে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মহেশখালীর নিম্নাঞ্চল থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। এতে ভেসে উঠছে সড়ক, উপ-সড়ক, কাঁচা রাস্তা ও বাঁধের ক্ষতচিহ্ন। বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকির মধ্যে আছে সাইরারডেইল, দক্ষিণ রাজঘাট, বিলপাড়াসহ ১২ গ্রামের হাজার হাজার মানুষ। বৃষ্টির পানি আর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া গ্রামীণ জনপদে নষ্ট হয়েছে কৃষকের বীজতলা, ফসলের মাঠ ও মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে সাইটপাড়া ও জেলে পাড়ার অনেক ঘরবাড়ি। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের জন্য ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে ভাঙা বেড়িবাঁধের কারণে উপজেলার মাতারবাড়িতে জলাবদ্ধতায় বেড়েছে মানুষের দুর্ভোগ। দেশের সর্ববৃহৎ কয়লা বিদ্যুৎ প্রকল্প হওয়ার সুবাদে ইউনিয়নের চতুর্দিকে বেড়িবাঁধ নির্মাণের কথা রয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দা মোহাম্মদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘদিন যাবত পানির সঙ্গে বসবাস করে এলেও পানি সরানোর কোন ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা পূর্বকোণকে বলেন, মাতারবাড়িতে জলাবদ্ধতার কথা স্থানীয় জনপ্রতিনিধি অবগত করেছে। এরপর ক্ষতিগ্রস্তদের ১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মানবিক দিক বিবেচনা করে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×