হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১২ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ জানুয়ারি – কমানোর মাত্র ১২ ঘণ্টা পার হতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এর আগে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও দাম বেড়েছে।

১২ ঘণ্টার ব্যবধানে দাম বাড়ার কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এ প্রতিবেদককে বলেন, গতকাল বৈঠকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। সেই প্রেক্ষিতে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপর বিশ্ববাজারে সোনার দাম দ্রুত ও ব্যাপকভাবে বাড়তে শুরু করে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় আজ জরুরি বৈঠকে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজুস শুধু স্বর্ণ বিক্রি করে না, কেনাবেচা—উভয়ই করে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষার জন্য সোনার দাম বাড়িয়ে নতুন করে সমন্বয় করা হয়েছে।

দেশের বাজারে নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১২ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১২ ঘণ্টার ব্যবধানে বাড়লো সোনার দাম, ভরি ছাড়াল আড়াই লাখ টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জানুয়ারি – কমানোর মাত্র ১২ ঘণ্টা পার হতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ২৯৯ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৫ হাজার টাকা ছাড়িয়ে গেছে।শুক্রবার (২৩ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ দুপুর সোয়া ১২টা থেকে কার্যকর হয়েছে।এর আগে প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও দাম বেড়েছে।১২ ঘণ্টার ব্যবধানে দাম বাড়ার কারণ জানতে চাইলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এ প্রতিবেদককে বলেন, গতকাল বৈঠকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমছিল। সেই প্রেক্ষিতে রাত ৯টায় দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এরপর বিশ্ববাজারে সোনার দাম দ্রুত ও ব্যাপকভাবে বাড়তে শুরু করে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় আজ জরুরি বৈঠকে দাম পুনরায় সমন্বয় করা হয়েছে।তিনি আরও বলেন, বাজুস শুধু স্বর্ণ বিক্রি করে না, কেনাবেচা—উভয়ই করে। তাই ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষার জন্য সোনার দাম বাড়িয়ে নতুন করে সমন্বয় করা হয়েছে।দেশের বাজারে নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা।এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×