হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৩শ’ কোটি আয়, সাফল্য ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৯ মার্চ – বলিউডর বক্স অফিসে ইতিহাসে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছে ছবিটি।

এর আগে ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ কোটির ক্লাবে পা রাখার কৃতিত্ব ছিল ‘বাহুবলি-টু’ সিনেমার। এটি ১০ দিনে এই মাইলফলক স্পর্শ করে। কিন্তু ৭ দিনে এই অর্থ আয় করে ‘পাঠান’। হিন্দি ভার্সনে শুধু ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমাও ছিল ‘বাহুবলি টু’। কয়েক দিন আগে এই রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও পেয়েছে ‘পাঠান’।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

‘বাহুবলি টু’-এর রেকর্ড ভাঙার পর শাহরুখকে শুভেচ্ছা জানান ‘বাহুবলি’ সিনেমার প্রযোজক। দীর্ঘ দিন পর শাহরুখ খানও এই সাফল্য দারুণ উপভোগ করছেন। আর সুযোগ পেলেই দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভুলছেন না শাহরুখ।

বুধবার এক টুইটে শাহরুখ খান বলেন— ‘এটা ব্যবসায়ীক বিষয় নয়। এটি একেবারেই ব্যক্তিগত। মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়াই আমাদের কাজ। সুতরাং এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। না হলে কোনো কিছু পূরণ হবে না। যারা পাঠানকে ভালোবেসেছেন, এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। পরিশ্রম-ভরসা এখনো বেঁচে আছে; তারই প্রমাণ পাঠান।’

৪৩ দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’। ৪২তম দিনে ভারতে এটি আয় করেছে ১ কোটি ২৫ লাখ রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় করেছে ৫৩৬ কোটি ৭৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৯০ কোটির বেশি)। আর বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৩৭ কোটির বেশি)।

৪ বছর পর বড় পর্দায় ফিরে বলিউডের হারানো গৌরব ফিরিয়েছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

আইএ/ ০৯ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৩শ’ কোটি আয়, সাফল্য ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৩শ’ কোটি আয়, সাফল্য ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৯ মার্চ – বলিউডর বক্স অফিসে ইতিহাসে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে শাহরুখের ‘পাঠান’। ‘বাহুবলী ২’র রেকর্ড ভেঙে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি আয় করার রেকর্ড গড়েছে ছবিটি। এর আগে ভারতে সবচেয়ে দ্রুততম সময়ে ৩০০ কোটির ক্লাবে পা রাখার কৃতিত্ব ছিল ‘বাহুবলি-টু’ সিনেমার। এটি ১০ দিনে এই মাইলফলক স্পর্শ করে। কিন্তু ৭ দিনে এই অর্থ আয় করে ‘পাঠান’। হিন্দি ভার্সনে শুধু ভারতে সবচেয়ে বেশি আয় করা সিনেমাও ছিল ‘বাহুবলি টু’। কয়েক দিন আগে এই রেকর্ড ভেঙে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও পেয়েছে ‘পাঠান’। ‘বাহুবলি টু’-এর রেকর্ড ভাঙার পর শাহরুখকে শুভেচ্ছা জানান ‘বাহুবলি’ সিনেমার প্রযোজক। দীর্ঘ দিন পর শাহরুখ খানও এই সাফল্য দারুণ উপভোগ করছেন। আর সুযোগ পেলেই দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানাতে ভুলছেন না শাহরুখ। বুধবার এক টুইটে শাহরুখ খান বলেন— ‘এটা ব্যবসায়ীক বিষয় নয়। এটি একেবারেই ব্যক্তিগত। মানুষকে আনন্দ দেওয়া, বিনোদন দেওয়াই আমাদের কাজ। সুতরাং এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। না হলে কোনো কিছু পূরণ হবে না। যারা পাঠানকে ভালোবেসেছেন, এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। পরিশ্রম-ভরসা এখনো বেঁচে আছে; তারই প্রমাণ পাঠান।’ ৪৩ দিন ধরে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘পাঠান’। ৪২তম দিনে ভারতে এটি আয় করেছে ১ কোটি ২৫ লাখ রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় করেছে ৫৩৬ কোটি ৭৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৯০ কোটির বেশি)। আর বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৩৭ কোটির বেশি)। ৪ বছর পর বড় পর্দায় ফিরে বলিউডের হারানো গৌরব ফিরিয়েছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান। আইএ/ ০৯ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×