হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ এপ্রিল – চলচ্চিত্র প্রযোজনার প্রলোভন দেখিয়ে ১৩ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি এই প্রতারণার মামলার বিষয়টি প্রকাশ্যে আসে।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে হাজির করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

গত ১৮ এপ্রিল এই আদেশ দেওয়া হলেও বিষয়টি শনিবার জানাজানি হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, প্রায় ৮ থেকে ১০ দিন আগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার নাম করে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথম দফায় ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।

প্রতারণার মাধ্যমে সর্বমোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ এপ্রিল – চলচ্চিত্র প্রযোজনার প্রলোভন দেখিয়ে ১৩ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সম্প্রতি এই প্রতারণার মামলার বিষয়টি প্রকাশ্যে আসে।আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা একটি প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় দেবু প্রসাদ রায়কে গ্রেফতারের পর আদালতে হাজির করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।গত ১৮ এপ্রিল এই আদেশ দেওয়া হলেও বিষয়টি শনিবার জানাজানি হয়।ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, প্রায় ৮ থেকে ১০ দিন আগে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মিজানুর রহমানের কাছ থেকে চলচ্চিত্র প্রযোজনার নাম করে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় প্রথম দফায় ৫ কোটি ৫০ লাখ টাকা নেন। এরপর আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে স্ট্যাম্পের মাধ্যমে ৬ কোটি টাকা গ্রহণ করেন।প্রতারণার মাধ্যমে সর্বমোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।এনএন/ ২৫ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×