হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৪৪ ধারায় বিএনপি’র সমাবেশ,পুলিশী বাঁধায় ছত্রভঙ্গ নেতাকর্মীদের মিছিল!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ০৯:৪৯ অপরাহ্ন

চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা বিএনপি।

শহরের ঈদগাহ মাঠে মাত্র আধা ঘণ্টার সংক্ষিপ্ত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সকাল সোয়া ১০টার দিকে সমাবেশ শুরু হয়। শেষ হয় পৌনে ১১টার দিকে।

কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের পাশের মাঠে সোমবার জেলা বিএনপি ও ৩০ গজের মধ্যে শহীদ মিনার চত্বরে যুবলীগ পাল্টাপাল্টি কর্মীসভা আহ্বান করলে রোববার রাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। রাতেই প্রশাসন শহরের বিএনপি কার্যালয় ও আশপাশসহ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করে।

১৪৪ ধারা জারির প্রতিবাদে বিএনপি সকাল থেকে শহরে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ সভা ও মিছিল করে।

আরও পড়ুন

ইনানীতে অবৈধ ভবন উচ্ছেদে অভিযান শুরু করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

ঘোষিত ১৪৪ ধারা বাস্তবায়নে ভোর ছয়টা থেকেই ওই এলাকায় পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ফলে ১৪৪ ধারা ভঙ্গ করে সেখানে সমাবেশ বাস্তবায়ন করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা।

পরে সকাল ১০টার দিকে হঠাৎ নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে জড়ো হয়। মুহূর্তের মধ্যে অনেক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে যায়। আধা ঘণ্টার মতো সংক্ষিপ্ত সমাবেশ করার পর নেতাকর্মীরা চলে যান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খবর পেয়ে পুলিশ গিয়ে বিএনপি নেতাকর্মীদের ঈদগাহ ময়দান থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশ দেখে সড়কে নেমে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের প্রতি সরকারের আস্থা নেই। তাই বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করছে তারা।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৪৪ ধারায় বিএনপি’র সমাবেশ,পুলিশী বাঁধায় ছত্রভঙ্গ নেতাকর্মীদের মিছিল!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৪৪ ধারায় বিএনপি’র সমাবেশ,পুলিশী বাঁধায় ছত্রভঙ্গ নেতাকর্মীদের মিছিল!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ০৯:৪৯ অপরাহ্ন
Print Image
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে প্রশাসনের ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজার জেলা বিএনপি। শহরের ঈদগাহ মাঠে মাত্র আধা ঘণ্টার সংক্ষিপ্ত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সকাল সোয়া ১০টার দিকে সমাবেশ শুরু হয়। শেষ হয় পৌনে ১১টার দিকে। কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ের পাশের মাঠে সোমবার জেলা বিএনপি ও ৩০ গজের মধ্যে শহীদ মিনার চত্বরে যুবলীগ পাল্টাপাল্টি কর্মীসভা আহ্বান করলে রোববার রাতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। রাতেই প্রশাসন শহরের বিএনপি কার্যালয় ও আশপাশসহ শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করে। ১৪৪ ধারা জারির প্রতিবাদে বিএনপি সকাল থেকে শহরে বিক্ষিপ্তভাবে প্রতিবাদ সভা ও মিছিল করে। ঘোষিত ১৪৪ ধারা বাস্তবায়নে ভোর ছয়টা থেকেই ওই এলাকায় পুলিশ ও র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। ফলে ১৪৪ ধারা ভঙ্গ করে সেখানে সমাবেশ বাস্তবায়ন করতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। পরে সকাল ১০টার দিকে হঠাৎ নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে জড়ো হয়। মুহূর্তের মধ্যে অনেক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে যায়। আধা ঘণ্টার মতো সংক্ষিপ্ত সমাবেশ করার পর নেতাকর্মীরা চলে যান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ অন্যান্য নেতৃবৃন্দ। খবর পেয়ে পুলিশ গিয়ে বিএনপি নেতাকর্মীদের ঈদগাহ ময়দান থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশ দেখে সড়কে নেমে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণের প্রতি সরকারের আস্থা নেই। তাই বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করছে তারা।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×