হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, কোনো শক্তি নেই প্রতিহত করার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন


মাগুরা, ০৫ ডিসেম্বর – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

শফিকুল আলম বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।

প্রেস সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের বিষয়।

জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। দলটি এখনো নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচনে অংশ নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা জাতীয় পার্টির সহযোগিতায় সংঘটিত হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, কোনো শক্তি নেই প্রতিহত করার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে, কোনো শক্তি নেই প্রতিহত করার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
Print Image
[ad_1] মাগুরা, ০৫ ডিসেম্বর – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার।শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শফিকুল আলম বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন।প্রেস সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং তার দলের বিষয়।জাতীয় পার্টি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর দল। দলটি এখনো নিষিদ্ধ হয়নি। তারা নির্বাচনে অংশ নিতে চাইলে সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোসর ছিল। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, তা জাতীয় পার্টির সহযোগিতায় সংঘটিত হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৫ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×