ব্যাংকক, ২৫ জুলাই – ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসনের পর আগামী ১০ আগস্ট দেশে ফিরবেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বুধবার তাঁর মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা এ তথ্য জানিয়েছেন।
৭৪ বছর বয়সী ধনকুবের থাকসিন থাইল্যান্ডের দু’বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। ‘দুর্নীতি’র মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে থাকসিন দেশ ছাড়েন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন। অনেক দিন ধরে দেশে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে আসছেন থাকসিন।
বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত
থাইল্যান্ডে থাকসিনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলা তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন। খবর এএফপির।
থাই সামরিক বাহিনীর সঙ্গে থাকসিনের তিক্ত সম্পর্কের ইতিহাস রয়েছে। আবার রাজতন্ত্রপন্থিদের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো নয়।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৭ জুলাই ২০২৩





মন্তব্য করুন