হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৭ ঘণ্টার ব্যবধানে আরেক গৃহবধূর লাশ উদ্ধার চকরিয়ায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৫ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় রুমানা আক্তার মনি নামের আরেক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ১৭ ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে চকরিয়ায়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকা থেকে রুমানা আক্তার মনির (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। মনি ওই এলাকার শফিকুর রহমানের স্ত্রী। এ ঘটনা আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাত ৭টার দিকে হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া থেকে ইয়াসমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে কোরবানিয়াঘোনা এলাকার একটি বাসা থেকে রুমানা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রুমানার দুটি শিশুসন্তান রয়েছে। তার স্বামী শফিকুর হেফজখানার শিক্ষক।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, হারবাং ইউনিয়নের পৃথক স্থান থেকে এ নিয়ে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনা আত্মহত্যা না হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ককক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

১৭ ঘণ্টার ব্যবধানে আরেক গৃহবধূর লাশ উদ্ধার চকরিয়ায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৭ ঘণ্টার ব্যবধানে আরেক গৃহবধূর লাশ উদ্ধার চকরিয়ায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় রুমানা আক্তার মনি নামের আরেক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ১৭ ঘণ্টার ব্যবধানে দুই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে চকরিয়ায়। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকা থেকে রুমানা আক্তার মনির (২৬) লাশ উদ্ধার করে পুলিশ। মনি ওই এলাকার শফিকুর রহমানের স্ত্রী। এ ঘটনা আত্মহত্যা নাকি হত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত ৭টার দিকে হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া থেকে ইয়াসমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে কোরবানিয়াঘোনা এলাকার একটি বাসা থেকে রুমানা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রুমানার দুটি শিশুসন্তান রয়েছে। তার স্বামী শফিকুর হেফজখানার শিক্ষক। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, হারবাং ইউনিয়নের পৃথক স্থান থেকে এ নিয়ে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনা আত্মহত্যা না হত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ককক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×