হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করলো রাশিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন


কিয়েভ, ২০ আগস্ট – যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই কিয়েভকে ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বিনিময়ে মস্কোকে ১৯ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে ইউক্রেন।

মঙ্গলবার এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী এবং অন্যতম মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন এ তথ্য।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

প্রসঙ্গত, গত তিন মাসেরও বেশি সময় ধরে তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ চলছে। সংলাপে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন মেডিনেস্কি। সম্প্রতি সেই সংলাপে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

টেলিগ্রাম পোস্টে মেডিনেস্কি জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য ইস্তাম্বুলের এই সংলাপকে ‘ইস্তাম্বুল চুক্তি’-তে উন্নীত করা। মরদেহ হস্তান্তরের সিদ্ধান্তও সেই আলোকেই নেওয়া হয়েছে।

গত মে মাস থেকে শান্তি সংলাপ শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে। সংলাপ শুরুর ১ মাসের মধ্যে, ২ জুন প্রথমবার যুদ্ধে নিহত সেনাদের মরদেহ এবং জীবিত যুদ্ধবন্দিদের বিনিময়ে ঐকমত্যে পৌঁছায় মস্কো ও কিয়েভ। সেবার ৬ হাজার করে মোট ১২ হাজার সেনার মরদেহ এবং ১ হাজার করে মোট ২ হাজার জীবিত যুদ্ধবন্দি বিনিময় করেছিল রাশিয়া ও ইউক্রেন। পরে জুলাইয়ের শেষ দিকে আরও ১ হাজার ২০০ জন করে মোট ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয় যুদ্ধরত দুই প্রতিবেশী দেশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করলো রাশিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করলো রাশিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২০ আগস্ট – যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই কিয়েভকে ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। বিনিময়ে মস্কোকে ১৯ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে ইউক্রেন।মঙ্গলবার এই হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী এবং অন্যতম মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন এ তথ্য।প্রসঙ্গত, গত তিন মাসেরও বেশি সময় ধরে তুরস্কের ইস্তাম্বুল শহরে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ চলছে। সংলাপে রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন মেডিনেস্কি। সম্প্রতি সেই সংলাপে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন তিনি।টেলিগ্রাম পোস্টে মেডিনেস্কি জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য ইস্তাম্বুলের এই সংলাপকে ‘ইস্তাম্বুল চুক্তি’-তে উন্নীত করা। মরদেহ হস্তান্তরের সিদ্ধান্তও সেই আলোকেই নেওয়া হয়েছে।গত মে মাস থেকে শান্তি সংলাপ শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে। সংলাপ শুরুর ১ মাসের মধ্যে, ২ জুন প্রথমবার যুদ্ধে নিহত সেনাদের মরদেহ এবং জীবিত যুদ্ধবন্দিদের বিনিময়ে ঐকমত্যে পৌঁছায় মস্কো ও কিয়েভ। সেবার ৬ হাজার করে মোট ১২ হাজার সেনার মরদেহ এবং ১ হাজার করে মোট ২ হাজার জীবিত যুদ্ধবন্দি বিনিময় করেছিল রাশিয়া ও ইউক্রেন। পরে জুলাইয়ের শেষ দিকে আরও ১ হাজার ২০০ জন করে মোট ২ হাজার ৪০০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয় যুদ্ধরত দুই প্রতিবেশী দেশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×