হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৬ ফিফা বিশ্বকাপ: তিন দেশে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১১ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে তিনটি পৃথক দেশে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন।

বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।

আরও পড়ুন

সল্টলেকে সেলেসাওদের জাদু: ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

এই আয়োজনে মেক্সিকোর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী শিল্পকলা তুলে ধরা হবে। পারফরম্যান্সের তালিকায় থাকছে স্থানীয় সংগীত ও নৃত্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী। মেক্সিকোর এই আয়োজনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।

২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গানের খ্যাতির পর এবারও তিনি নতুন থিম সং নিয়ে হাজির হবেন। তার সঙ্গে মঞ্চে থাকবেন নাইজেরিয়ান তারকা বার্না বয়সহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পী। একই সময়ে কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান।

সেখানে স্বাগতিক কানাডা তাদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে। কানাডার এই আয়োজনে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং আলেসিয়া ক্যারার মতো শিল্পীরা। এছাড়া বলিউড সেনসেশন নোরা ফাতেহির উপস্থিতি এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

২০২৬ ফিফা বিশ্বকাপ: তিন দেশে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৬ ফিফা বিশ্বকাপ: তিন দেশে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১১ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে তিনটি পৃথক দেশে। আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন।বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে মেক্সিকো পর্বের উদ্বোধনী অনুষ্ঠান।এই আয়োজনে মেক্সিকোর সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী শিল্পকলা তুলে ধরা হবে। পারফরম্যান্সের তালিকায় থাকছে স্থানীয় সংগীত ও নৃত্য এবং বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্পের প্রদর্শনী। মেক্সিকোর এই আয়োজনে মূল আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা।২০১০ বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ গানের খ্যাতির পর এবারও তিনি নতুন থিম সং নিয়ে হাজির হবেন। তার সঙ্গে মঞ্চে থাকবেন নাইজেরিয়ান তারকা বার্না বয়সহ আরও অনেক আন্তর্জাতিক শিল্পী। একই সময়ে কানাডার টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান।সেখানে স্বাগতিক কানাডা তাদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে। কানাডার এই আয়োজনে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে এবং আলেসিয়া ক্যারার মতো শিল্পীরা। এছাড়া বলিউড সেনসেশন নোরা ফাতেহির উপস্থিতি এই আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×