হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ অপরাহ্ন

আগামী ২০ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। দীর্ঘ নয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর এ রুটে জাহাজ চলাচলের নির্দেশনা দিয়েছে নৌ-মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যতা সংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বিকল্প উপায়ে কক্সবাজার থেকে জাহাজ চলাচল করা হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় আবার জাহাজ চলাচলে অনুমতি পেয়েছি।

এর আগে ২ নভেম্বর মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করে। এমন পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই মাস পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাহাজ চলাচলের অনুমতি পান জাহাজ মালিক পক্ষ।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের খবরে দ্বীপের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ ডিসেম্বর টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যটকরা পা রাখবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

২০ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ০৭:৩৭ অপরাহ্ন
Print Image
আগামী ২০ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। দীর্ঘ নয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখার পর এ রুটে জাহাজ চলাচলের নির্দেশনা দিয়েছে নৌ-মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যতা সংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই বিকল্প উপায়ে কক্সবাজার থেকে জাহাজ চলাচল করা হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় আবার জাহাজ চলাচলে অনুমতি পেয়েছি। এর আগে ২ নভেম্বর মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আতঙ্ক বিরাজ করে। এমন পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন সমুদ্রপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দুই মাস পর পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাহাজ চলাচলের অনুমতি পান জাহাজ মালিক পক্ষ। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের খবরে দ্বীপের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ ডিসেম্বর টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যটকরা পা রাখবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×