হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২৬ বছরের সংসারের ইতি: ডিভোর্স চাইলেন অভিনেতা বিজয়ের স্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন


তামিলনাড়ু, ২৭ ফেব্রুয়ারি – দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজেছে। তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম তামিলনাড়ুর চেঙ্গলপট্টু আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দাখিল করেছেন। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সঙ্গীতা তার ডিভোর্স পিটিশনে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন।

এই অভিযোগের ভিত্তিতেই তিনি বিচ্ছেদ চেয়েছেন এবং পাশাপাশি বৈবাহিক আবাসে থাকার অধিকার ও স্থায়ী খোরপোশ দাবি করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে জেসন সঞ্জয় ও দিব্যা সাশা নামে দুই সন্তান রয়েছে। লন্ডনের বাসিন্দা সঙ্গীতা নব্বইয়ের দশকের শেষের দিকে বিজয়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে এসেছিলেন এবং সেখান থেকেই তাদের পরিচয়ের শুরু। ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেছিলেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

দীর্ঘ সময় ধরে বিজয়ের প্রতিটি সাফল্যে সঙ্গীতা পাশে থাকলেও সাম্প্রতিক সময়ে বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাঝাগম বা টিভিকে এর কর্মসূচিতে তার অনুপস্থিতি বিচ্ছেদের গুঞ্জন উসকে দিয়েছিল। ব্যক্তিগত জীবনের এই ঝড়ের পাশাপাশি বিজয় বর্তমানে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তার রাজনৈতিক সমাবেশে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তার শেষ সিনেমা জন নায়গন মুক্তির অপেক্ষায় রয়েছে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

২৬ বছরের সংসারের ইতি: ডিভোর্স চাইলেন অভিনেতা বিজয়ের স্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২৬ বছরের সংসারের ইতি: ডিভোর্স চাইলেন অভিনেতা বিজয়ের স্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] তামিলনাড়ু, ২৭ ফেব্রুয়ারি – দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজেছে। তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম তামিলনাড়ুর চেঙ্গলপট্টু আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন দাখিল করেছেন। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সঙ্গীতা তার ডিভোর্স পিটিশনে বিজয়ের বিরুদ্ধে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন।এই অভিযোগের ভিত্তিতেই তিনি বিচ্ছেদ চেয়েছেন এবং পাশাপাশি বৈবাহিক আবাসে থাকার অধিকার ও স্থায়ী খোরপোশ দাবি করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে জেসন সঞ্জয় ও দিব্যা সাশা নামে দুই সন্তান রয়েছে। লন্ডনের বাসিন্দা সঙ্গীতা নব্বইয়ের দশকের শেষের দিকে বিজয়ের সঙ্গে দেখা করতে চেন্নাইয়ে এসেছিলেন এবং সেখান থেকেই তাদের পরিচয়ের শুরু। ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেছিলেন।দীর্ঘ সময় ধরে বিজয়ের প্রতিটি সাফল্যে সঙ্গীতা পাশে থাকলেও সাম্প্রতিক সময়ে বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাঝাগম বা টিভিকে এর কর্মসূচিতে তার অনুপস্থিতি বিচ্ছেদের গুঞ্জন উসকে দিয়েছিল। ব্যক্তিগত জীবনের এই ঝড়ের পাশাপাশি বিজয় বর্তমানে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখেও রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তার রাজনৈতিক সমাবেশে পদপিষ্টের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছে। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তার শেষ সিনেমা জন নায়গন মুক্তির অপেক্ষায় রয়েছে।এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×