হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল দেশের রিজার্ভ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন




ঢাকা, ১৬ এপ্রিল – প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির খবর মিলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ বিপিএম ৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দীর্ঘদিন পর ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

গত ১৬ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিপিএম ৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে। একই সময়ে মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই ঊর্ধ্বমুখী চিত্র নিশ্চিত করেছেন।

এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত আইএমএফের পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহকে চিহ্নিত করা হচ্ছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে ১ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ বেশি।চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৯৬ বিলিয়ন ডলার।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল দেশের রিজার্ভ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল দেশের রিজার্ভ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ এপ্রিল – প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির খবর মিলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ বিপিএম ৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ দীর্ঘদিন পর ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।গত ১৬ এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিপিএম ৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে। একই সময়ে মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৩ বিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই ঊর্ধ্বমুখী চিত্র নিশ্চিত করেছেন।এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত আইএমএফের পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।রিজার্ভ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহকে চিহ্নিত করা হচ্ছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে দেশে ১ দশমিক ৭৮৮ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৫ শতাংশ বেশি।চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৯৬ বিলিয়ন ডলার।এনএন/ ১৬ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×