হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩৫ কেজি ওজন বাড়িয়েছেন নাঈম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ মে – শরীরের ওজন বেশি থাকা মোটেই ভালো লক্ষণ নয়। নানা রোগ ডেকে আনে এটি। তাইতো সবাই ওজন কমানোর মিশনে নেমে পড়েন খেয়ে না খেয়ে। সেখানে উল্টো ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এসএফ নাঈম। তাও মাত্র কয়েক মাসে। কিন্তু কেন?

আসলে চরিত্রের প্রয়োজনে শরীরের ওজন বাড়াতে হয়েছে তাকে। ‘কালপুরুষ’ নামে একটি ওয়েব সিরিজে মিরাজ চরিত্রে অভিনয় করেছেন নাঈম। সেই চরিত্রকে ফুটিয়ে তুলতেই শরীরের ওজন ৩৫ কেজি বাড়াতে হয়েছে তাকে। শিল্পীরা যে চরিত্রের প্রয়োজনে সব করতে পারেন, এটা তারই প্রমাণ।

সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’-এর টিজারটি। সালজার রহমানের পরিচালনায় সিরিজটি খুব শিগগিরই মুক্তি পাবে চরকিতে। প্রায় ১ মিনিটের এই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছেন এফএস নাঈমকে। সেটা তার শরীরের বাড়তি ওজনের কারণে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এ নিয়ে নেট দুনিয়ায়ও বেশ আওয়াজ উঠেছে। কারণ, অভিনেতা এসএফ নাঈমকে সবাই ফিট ও স্বাস্থ্য সচেতন হিসেবেই চেনেন। সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশনের এই জার্নিটা আসলে কেমন ছিল নাঈমের জন্য?

অভিনেতা বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমন করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই ৩৫ কেজি ওজন বাড়িয়েছি। এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল।’

‘কালপুরুষ’-এর টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হন চঞ্চল চৌধুরী। এছাড়া প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। আরও রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ অনেকে।

পরিচালক সালজার রহমান বলেন, ‘সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে। একটা হত্যা মামলার সমাধান করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের (নাঈম) সঙ্গে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প। সিরিজটি নিয়ে আমি আশাবাদী।’

আইএ/ ১৩ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

৩৫ কেজি ওজন বাড়িয়েছেন নাঈম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩৫ কেজি ওজন বাড়িয়েছেন নাঈম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ মে – শরীরের ওজন বেশি থাকা মোটেই ভালো লক্ষণ নয়। নানা রোগ ডেকে আনে এটি। তাইতো সবাই ওজন কমানোর মিশনে নেমে পড়েন খেয়ে না খেয়ে। সেখানে উল্টো ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এসএফ নাঈম। তাও মাত্র কয়েক মাসে। কিন্তু কেন?আসলে চরিত্রের প্রয়োজনে শরীরের ওজন বাড়াতে হয়েছে তাকে। ‘কালপুরুষ’ নামে একটি ওয়েব সিরিজে মিরাজ চরিত্রে অভিনয় করেছেন নাঈম। সেই চরিত্রকে ফুটিয়ে তুলতেই শরীরের ওজন ৩৫ কেজি বাড়াতে হয়েছে তাকে। শিল্পীরা যে চরিত্রের প্রয়োজনে সব করতে পারেন, এটা তারই প্রমাণ।সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’-এর টিজারটি। সালজার রহমানের পরিচালনায় সিরিজটি খুব শিগগিরই মুক্তি পাবে চরকিতে। প্রায় ১ মিনিটের এই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছেন এফএস নাঈমকে। সেটা তার শরীরের বাড়তি ওজনের কারণে।এ নিয়ে নেট দুনিয়ায়ও বেশ আওয়াজ উঠেছে। কারণ, অভিনেতা এসএফ নাঈমকে সবাই ফিট ও স্বাস্থ্য সচেতন হিসেবেই চেনেন। সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশনের এই জার্নিটা আসলে কেমন ছিল নাঈমের জন্য?অভিনেতা বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমন করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই ৩৫ কেজি ওজন বাড়িয়েছি। এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল।’‘কালপুরুষ’-এর টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হন চঞ্চল চৌধুরী। এছাড়া প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। আরও রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ অনেকে।পরিচালক সালজার রহমান বলেন, ‘সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে। একটা হত্যা মামলার সমাধান করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে মিরাজের (নাঈম) সঙ্গে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প। সিরিজটি নিয়ে আমি আশাবাদী।’আইএ/ ১৩ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×