হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – বেলজিয়ামের রাণী মাটিল্ডা আগামী সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে এ সফরে আসছেন রাণী।
এই সফরের বিভিন্ন দিক নিয়ে সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল এবং বন্যার সাথে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করতে পারেন তিনি।
জানা গেছে, ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে রাণী মাটিল্ডার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে বেলজিয়ামের রাণীর।
উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রাণী মাটিল্ডা।
সূত্র: বাংলাদেশ জার্নাল

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
ঢাকা, ০২ ফেব্রুয়ারি – বেলজিয়ামের রাণী মাটিল্ডা আগামী সোমবার তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ‘অ্যাডভোকেটের’ হিসেবে এ সফরে আসছেন রাণী। এই সফরের বিভিন্ন দিক নিয়ে সেহেলী সাবরীন বলেন, বাংলাদেশ সফরের সময় তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, একটি পোশাক কারখানা এবং স্থানীয় স্কুল এবং বন্যার সাথে সম্পর্কিত প্রকল্প পরিদর্শন করতে পারেন তিনি। জানা গেছে, ৬ ফেব্রুয়ারি সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে রাণী মাটিল্ডার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। খুলনায় পানি নিয়ে ইউএনডিপির একটি প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে বেলজিয়ামের রাণীর। উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিবের ১৭ জন এসডিজি অ্যাডভোকেট আছেন, তাদেরই একজন বেলজিয়ামের রাণী মাটিল্ডা। সূত্র: বাংলাদেশ জার্নাল

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×