হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৪৭তম বিসিএসে উখিয়ার বড় সাফল্য, এক ইউনিয়ন পেল ৪ ক্যাডার!

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী সন্তান বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এক ইউনিয়ন থেকে একই বিসিএসে চারজনের বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়াকে উখিয়া উপজেলার ইতিহাসে একটি অনন্য অর্জন ও অন্যতম রেকর্ড হিসেবে দেখছেন স্থানীয়রা।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজাপালং ইউনিয়নের উখিয়া সদর (৫ নম্বর ওয়ার্ড) এলাকার প্রয়াত মাস্টার ছৈয়দুর রহমানের ছেলে সাইমুম শারিক হিমেল। তিনি শিক্ষা ক্যাডারের (ইংরেজি) জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

একই ইউনিয়নের কুতুপালং (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মাস্টার সামশুল আলমের ছেলে আরিফুল ইসলাম পরিসংখ্যান ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

পাতাবাড়ী (৯ নম্বর ওয়ার্ড) এলাকার হাফেজ মো. আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এ ছাড়া মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দা শিরিন আখতারের কনিষ্ঠ সন্তান ইসফার সাঈফ আরিক পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

চারজনের এ সাফল্যে রাজাপালং ইউনিয়নজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের এ অর্জনকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে।

শিক্ষক, শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, রাজাপালংয়ের এই চার কৃতী সন্তানের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো উখিয়া উপজেলার জন্য গর্বের এক উজ্জ্বল মাইলফলক। তাঁদের এ সাফল্য বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।

স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনেও উখিয়ার মেধাবী তরুণ-তরুণীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে উপজেলার সুনাম আরও সমৃদ্ধ করবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৪৭তম বিসিএসে উখিয়ার বড় সাফল্য, এক ইউনিয়ন পেল ৪ ক্যাডার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৪৭তম বিসিএসে উখিয়ার বড় সাফল্য, এক ইউনিয়ন পেল ৪ ক্যাডার!

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শনিবার, ৪ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Print Image
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী সন্তান বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এক ইউনিয়ন থেকে একই বিসিএসে চারজনের বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়াকে উখিয়া উপজেলার ইতিহাসে একটি অনন্য অর্জন ও অন্যতম রেকর্ড হিসেবে দেখছেন স্থানীয়রা। সুপারিশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজাপালং ইউনিয়নের উখিয়া সদর (৫ নম্বর ওয়ার্ড) এলাকার প্রয়াত মাস্টার ছৈয়দুর রহমানের ছেলে সাইমুম শারিক হিমেল। তিনি শিক্ষা ক্যাডারের (ইংরেজি) জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একই ইউনিয়নের কুতুপালং (৯ নম্বর ওয়ার্ড) এলাকার মাস্টার সামশুল আলমের ছেলে আরিফুল ইসলাম পরিসংখ্যান ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাতাবাড়ী (৯ নম্বর ওয়ার্ড) এলাকার হাফেজ মো. আবুল কাশেমের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দা শিরিন আখতারের কনিষ্ঠ সন্তান ইসফার সাঈফ আরিক পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। চারজনের এ সাফল্যে রাজাপালং ইউনিয়নজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। স্বজন, শিক্ষক, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের এ অর্জনকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। শিক্ষক, শিক্ষাবিদ ও সচেতন মহলের মতে, রাজাপালংয়ের এই চার কৃতী সন্তানের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো উখিয়া উপজেলার জন্য গর্বের এক উজ্জ্বল মাইলফলক। তাঁদের এ সাফল্য বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে। স্থানীয়দের প্রত্যাশা, আগামী দিনেও উখিয়ার মেধাবী তরুণ-তরুণীরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে উপজেলার সুনাম আরও সমৃদ্ধ করবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×