শিরোনাম ::
সীমান্তে পাকিস্তান ও আফগান বাহিনীর মধ্যে ফের গুলি বিনিময়, বাড়ছে উত্তেজনা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে তৎকালীন সরকারের প্রভাবশালীদের যোগসূত্র ছিল: জামায়াত আমির ভেনেজুয়েলা থেকে তেল আমদানি ও উৎপাদন বৃদ্ধি নিয়ে ট্রাম্পের বার্তা জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: সাদিক কায়েম ত্রয়োদশ সংসদ নির্বাচন: ১৫ মার্চের মধ্যে ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত, অধিকাংশের মৃত্যুর দায় ইসরায়েলের ভোলায় শিশু চুরির অভিযোগ মায়ের সাজানো নাটক, সন্তান মিলল খালার কাছে দেশকে বিনিয়োগবান্ধব ও ব্যবসা সহজীকরণের লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী মিয়ানমারে সামরিক বিমান হামলায় শিশুসহ নিহত ১৭ লঙ্কার সামনে ১৬৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

৫ আগস্টের পর সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে, সেগুলো দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

বুধবার পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা হয়েছে। এসব মামলার জেরে অনেক সাংবাদিক বর্তমানে কারাবন্দী আছেন এবং অনেককে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে। ফলে সাংবাদিকদের স্বাভাবিক পেশাগত কাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

সম্পাদক পরিষদের পক্ষ থেকে এর আগেও অন্তর্বর্তী সরকারের কাছে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সে সময় মামলাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি বলে বিবৃতিতে হতাশা প্রকাশ করা হয়।

অবশ্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসাপেক্ষ অভিযোগ থাকলে তা প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির বিষয়টিতেও জোর দিয়েছে সংগঠনটি। তারা মনে করে ন্যায়বিচারের স্বার্থে অভিযোগের যথাযথ অনুসন্ধান জরুরি, তবে হয়রানিমূলক মামলা কোনোভাবেই কাম্য নয়।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: