ঢাকা, ১৩ আগস্ট – রাজধানীর চাঁনখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ৮ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন তার জবানবন্দি পেশ করেছেন।
তিনি, চাঁনখারপুলে বাসার ছাদ থেকে দেখা ৫ আগস্টের ঘটনার বর্ণনা দেন ট্রাইব্যুনালে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
আসামি আরশাদ হোসেনের পক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী সাদ্দাম হোসেন অভি। ইমাজ হোসেনের পক্ষে জেরা করেন আইনজীবী জিয়াউর রশিদ টিটো, আসামি সুজন হোসেন ও নাসিরুল ইসলামের পক্ষে জেরা করেন আইনজীবী আবুল হোসেন। আর পলাতক আসামিদের পক্ষে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কুতুবুদ্দিন। পরে এ মামলায় আরও সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রাজধানীর নাজিমউদ্দিন রোডে অবস্থিত শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন গতবছর ৫ আগস্ট বাসার ছাদ থেকে দেখেছেন চাঁনখারপুলের ঘটনা। নিজের মোবাইলে ধারণ করেছেন অনেক কিছু।
শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ৪৮ বছর বয়সী এই শিক্ষিকা মঙ্গলবার (১২ আগস্ট) চাঁনখারপুল মামলায় প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে।
এর আগে গতবছর ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর চাঁনখারপুল এলাকায় আনাসসহ কয়েকজন পুলিশের গুলিতে শহীদ হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ৬ মাস ১৩ দিনে তদন্ত শেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। গত ২০ এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে মামলার তদন্ত প্রতিবেদন দেয় সংস্থাটি। এটিই ছিল জুলাই-আগস্টের গণআন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম তদন্ত প্রতিবেদন।
পরে গত ২৫ মে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ট্রাইব্যুনাল তা আমলে নেন। এ মামলায় ৭৯ জনকে সাক্ষী করেছে প্রসিকিউশন। পরে গত ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ আগস্ট ২০২৫




মন্তব্য করুন