কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগরে বুধবার বিকেল ৫টার দিকে আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।
টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, এ সময় অন্তত ২০ থেকে ৩০টি ট্রলারের জেলে মাছ ধরছিলেন।
তিনি বলেন, ট্রলারগুলোর মধ্যে ৩টির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং ২টির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা। আচমকা মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ২টি স্পিডবোট নিয়ে এসে জেলেদের অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। ঘটনা থেকে ৫টি ট্রলারসহ অন্তত ৩০ জন জেলে নিখোঁজ রয়েছেন।
বোট মালিক সমিতির সভাপতি জানান, ঘটনার খবর পাওয়ার পর বিজিবি, কোস্ট গার্ড এবং প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, তারা ঘটনার বিভিন্ন দিক নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।
এর আগে গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়, যাদের অধিকাংশের খবর এখনও পরিবারদের জানা নেই।
চলতি বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় আরাকান আর্মি ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এদের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।




মন্তব্য করুন