হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দুই প্রতিবেশী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৯ মে – ছয় ঘণ্টার ব্যবধানে তিন দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হেনেছে দুটি ভূকম্পন, আর ভারতে একটি। মৃদু থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য বলছে, বুধবার (২৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়। এর কয়েক মিনিট পরেই ভূকম্পন অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশে। লাহৌল ও স্পিতি অঞ্চলে আঘাত হানা ঐ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।

এদিন সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানে আরো একটি ভূমিকম্প। প্রথমটি মৃদু হলেও বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ এবং ভারতেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের কারণে আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত মৃদু কম্পন অনুভূত হয়েছে।

বাংলাদেশেও ঢাকা, সিলেট, চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৯ মে ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দুই প্রতিবেশী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশের দুই প্রতিবেশী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৯ মে – ছয় ঘণ্টার ব্যবধানে তিন দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হেনেছে দুটি ভূকম্পন, আর ভারতে একটি। মৃদু থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য বলছে, বুধবার (২৯ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়। এর কয়েক মিনিট পরেই ভূকম্পন অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশে। লাহৌল ও স্পিতি অঞ্চলে আঘাত হানা ঐ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।এদিন সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানে আরো একটি ভূমিকম্প। প্রথমটি মৃদু হলেও বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ এবং ভারতেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব।ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের কারণে আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত মৃদু কম্পন অনুভূত হয়েছে।বাংলাদেশেও ঢাকা, সিলেট, চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।সূত্র: ডেইলি-বাংলাদেশআইএ/ ২৯ মে ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×