হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ ভাইকে পিকআপ ভ্যান চাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


কক্সবাজার, ১১ জুন – জেলার চকরিয়ার ডুলাহাজারায় পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। তাই পিকআপ চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল এ রায় দেন।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকের ঘটনা এটি। চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। এই মামলার তদন্ত ভার প্রথমে হাইওয়ে পুলিশকে ও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‍্যাব।

পিপি বলেন, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়েছে। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো।

রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান পিপি।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১১ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৬ ভাইকে পিকআপ ভ্যান চাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ ভাইকে পিকআপ ভ্যান চাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জুন ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১১ জুন – জেলার চকরিয়ার ডুলাহাজারায় পিকআপের চাপায় ছয় ভাই নিহতের ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে প্রমাণিত হয়েছে। তাই পিকআপ চালক সাইদুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈল এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করে পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকের ঘটনা এটি। চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। এই মামলার তদন্ত ভার প্রথমে হাইওয়ে পুলিশকে ও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র‍্যাব। পিপি বলেন, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়েছে। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান পিপি। সূত্র: বাংলানিউজএম ইউ/১১ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×