হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৭০ হাজার রুপিতে মেডিকেল ডিগ্রি, ভারতে ১৪ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর – ভারতে ৮ম শ্রেণী পাস করেই চিকিৎসকের সার্টিফিকেট নিয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। তারা সেই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চিকিৎসাও করছিলেন। গতকাল বুধবার এমন ১৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যেককে ৭০ হাজার রুপির বিনিময়ে পেশাদার ডাক্তারদের সার্টিফিকেট দিতো একটি চক্র। গুজরাটের সুরাত এলাকায় তারা কার্যক্রম চালাতো। তাদের কাছে ১২০০ ভুয়া ডিগ্রির সনদ ছিল বলে জানিয়েছে পুলিশ। পুরো চক্রটিকেই ধরে ফেলা হয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

গুজরাট পুলিশ জানায়, তারা ১৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে। চক্রের হোতা রমেশ গুজরাটিও গ্রেপ্তার হয়েছেন। তারা বোর্ড অব ইলেক্ট্রো হোমিওপ্যাথিক মেডিসিনের সনদ দিয়েছিলেন। তাদের কাছে শত শত আবেদনপত্র, সনদ ও স্ট্যাম্প পাওয়া গেছে।

তারা জানিয়েছে, কিছু চিকিৎসক ভুয়া ডিগ্রি নিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন বলে তাদের কাছে খবর আসে। পরে রাজস্ব বিভাগকে সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় শহরের বিভিন্ন ক্লিনিকে। সেখানেই ভুয়া এসব ডাক্তারদের হদিস মেলে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৬ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৭০ হাজার রুপিতে মেডিকেল ডিগ্রি, ভারতে ১৪ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৭০ হাজার রুপিতে মেডিকেল ডিগ্রি, ভারতে ১৪ ভুয়া ডাক্তার গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর – ভারতে ৮ম শ্রেণী পাস করেই চিকিৎসকের সার্টিফিকেট নিয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। তারা সেই ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে চিকিৎসাও করছিলেন। গতকাল বুধবার এমন ১৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।প্রতিবেদনে বলা হয়, প্রত্যেককে ৭০ হাজার রুপির বিনিময়ে পেশাদার ডাক্তারদের সার্টিফিকেট দিতো একটি চক্র। গুজরাটের সুরাত এলাকায় তারা কার্যক্রম চালাতো। তাদের কাছে ১২০০ ভুয়া ডিগ্রির সনদ ছিল বলে জানিয়েছে পুলিশ। পুরো চক্রটিকেই ধরে ফেলা হয়েছে।গুজরাট পুলিশ জানায়, তারা ১৪ জন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করেছে। চক্রের হোতা রমেশ গুজরাটিও গ্রেপ্তার হয়েছেন। তারা বোর্ড অব ইলেক্ট্রো হোমিওপ্যাথিক মেডিসিনের সনদ দিয়েছিলেন। তাদের কাছে শত শত আবেদনপত্র, সনদ ও স্ট্যাম্প পাওয়া গেছে।তারা জানিয়েছে, কিছু চিকিৎসক ভুয়া ডিগ্রি নিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন বলে তাদের কাছে খবর আসে। পরে রাজস্ব বিভাগকে সঙ্গে নিয়ে পুলিশ হানা দেয় শহরের বিভিন্ন ক্লিনিকে। সেখানেই ভুয়া এসব ডাক্তারদের হদিস মেলে।সূত্র: আমাদের সময়আইএ/ ০৬ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×