হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯৮তম অস্কার: প্রথম পুরস্কার জিতলেন অ্যামি ম্যাডিগান, সেরা পার্শ্ব অভিনেতা শন পেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন


লস অ্যাঞ্জেলেস, ১৬ মার্চ – বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। দেশ বিদেশের তারকাদের উপস্থিতিতে রেড কার্পেট হয়ে উঠেছে উৎসবমুখর।

এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ওব্রায়েন। অনুষ্ঠানের শুরুতেই তার চমৎকার রসিকতা ও মজার উপস্থাপনায় দর্শকরা মেতে ওঠেন। বিশেষ করে উইপনস সিনেমা ঘিরে করা একটি হাস্যরসাত্মক স্কেচ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

কাকতালীয়ভাবে রাতের প্রথম পুরস্কারটি জিতে নেয় সেই উইপনস সিনেমাই। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন অ্যামি ম্যাডিগান। অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউড তারকা শন পেন।

পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি এই সম্মান পান।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে কেপপ ডেমন হান্টার্স।

ফ্রাঙ্কেনস্টাইন সিনেমার জন্য সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে মাইক হিল, জর্ডান স্যামুয়েল ও ক্লিওনা ফুরে এবং সেরা কস্টিউম ডিজাইন বিভাগে কেট হাওলি অস্কার জয় করেছেন।

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে যৌথভাবে দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা এবং সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে দ্য গার্ল হু ক্রাইড পার্লস পুরস্কার জিতেছে।

অস্কারের মূল আকর্ষণ সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর মতো বড় বিভাগগুলোর ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে বিশ্বের কোটি দর্শকের দৃষ্টি এখন ডলবি থিয়েটারের মঞ্চের দিকেই নিবদ্ধ রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯৮তম অস্কার: প্রথম পুরস্কার জিতলেন অ্যামি ম্যাডিগান, সেরা পার্শ্ব অভিনেতা শন পেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯৮তম অস্কার: প্রথম পুরস্কার জিতলেন অ্যামি ম্যাডিগান, সেরা পার্শ্ব অভিনেতা শন পেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লস অ্যাঞ্জেলেস, ১৬ মার্চ – বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে। দেশ বিদেশের তারকাদের উপস্থিতিতে রেড কার্পেট হয়ে উঠেছে উৎসবমুখর।এবারের অস্কার অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ওব্রায়েন। অনুষ্ঠানের শুরুতেই তার চমৎকার রসিকতা ও মজার উপস্থাপনায় দর্শকরা মেতে ওঠেন। বিশেষ করে উইপনস সিনেমা ঘিরে করা একটি হাস্যরসাত্মক স্কেচ উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।কাকতালীয়ভাবে রাতের প্রথম পুরস্কারটি জিতে নেয় সেই উইপনস সিনেমাই। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন অ্যামি ম্যাডিগান। অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউড তারকা শন পেন।পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি এই সম্মান পান।সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্মের পুরস্কার পেয়েছে কেপপ ডেমন হান্টার্স।ফ্রাঙ্কেনস্টাইন সিনেমার জন্য সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগে মাইক হিল, জর্ডান স্যামুয়েল ও ক্লিওনা ফুরে এবং সেরা কস্টিউম ডিজাইন বিভাগে কেট হাওলি অস্কার জয় করেছেন।সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে যৌথভাবে দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা এবং সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে দ্য গার্ল হু ক্রাইড পার্লস পুরস্কার জিতেছে।অস্কারের মূল আকর্ষণ সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর মতো বড় বিভাগগুলোর ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। ফলে বিশ্বের কোটি দর্শকের দৃষ্টি এখন ডলবি থিয়েটারের মঞ্চের দিকেই নিবদ্ধ রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×