ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ধান বোঝাই পিকআপের চাপায় ২ স্কুলছাত্রী নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছে।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) ফটিকছড়ির পাইন্দং পেলাগাজীর দীঘি এলাকায় বেলা সাড়ে বারোটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। হতাহত ৩ জনই দশম শ্রেণীর ছাত্রী। নিহত দুজন হলেন মিশু আকতার এবং নিশা মনি। গুরুতর আহত অপরজনকে ভর্তি করা হয় হাসপাতালে। ৩ জনেরই বাড়ি পাইন্দং এলাকায়।
খবর পেয়ে ছুটে আসেন নিহতদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। তাদের অভিযোগ, ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে পালানোর সময় চাঁদের গাড়িটি ৩ ছাত্রীকে চাপা দেয়।
ঘটনার পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। আগুনে পুড়িয়ে দেয় চাঁদের গাড়ি ও ধাওয়া করা ট্রাফিক পুলিশের দুটি মোটরসাইকেল। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ
যমুনা টিভি অনলাইন




মন্তব্য করুন