হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্ত্রীসহ বীর বাহাদুরের বিরুদ্ধে কক্সবাজারে দুদকের আরও দুই মামলা

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

সাড়ে ১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে প্রায় ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দুই কর্মকর্তা বাদী হয়ে পৃথক মামলা দুটি করেন। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ এ মামলা দুটি লিপিবদ্ধ করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২), ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলা দুটি লিপিবদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

পৃথক দুটি মামলায় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৯ টাকা। একই সঙ্গে দুজনের নামের বিভিন্ন ব্যাংকের ১৯টি হিসাব নম্বরের বিপরীতে ৭৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মামলা এজাহার সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক নারগিস সুলতানা।

ওই মামলায় বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ১৩টি হিসাব নম্বরের বিপরীতে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে।

তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালন নিজাম উদ্দিন।

ওই মামলায় মে হ্লা প্রূর বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৫ টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ৬টি হিসাব নম্বরের বিপরীতে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে।

উভয় মামলার এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত আয়কর রিটার্ন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা এবং আইনজীবীর লিখিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব তথ্য মিলেছে।

এর আগে ৩ আগস্ট প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকায় বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্ত্রীসহ বীর বাহাদুরের বিরুদ্ধে কক্সবাজারে দুদকের আরও দুই মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্ত্রীসহ বীর বাহাদুরের বিরুদ্ধে কক্সবাজারে দুদকের আরও দুই মামলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
Print Image
সাড়ে ১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে প্রায় ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দুই কর্মকর্তা বাদী হয়ে পৃথক মামলা দুটি করেন। দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ এ মামলা দুটি লিপিবদ্ধ করেন। মামলার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২), ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলা দুটি লিপিবদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। পৃথক দুটি মামলায় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৯ টাকা। একই সঙ্গে দুজনের নামের বিভিন্ন ব্যাংকের ১৯টি হিসাব নম্বরের বিপরীতে ৭৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। মামলা এজাহার সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক নারগিস সুলতানা। ওই মামলায় বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ১৩টি হিসাব নম্বরের বিপরীতে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালন নিজাম উদ্দিন। ওই মামলায় মে হ্লা প্রূর বিরুদ্ধে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৫ টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ৬টি হিসাব নম্বরের বিপরীতে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। উভয় মামলার এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত আয়কর রিটার্ন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা এবং আইনজীবীর লিখিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে এসব তথ্য মিলেছে। এর আগে ৩ আগস্ট প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকায় বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×