হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হলদিয়াপালং মৌলভীপাড়া তাফসীর মাহফিল ৫ জানুয়ারি,আনন্দে এলাকাবাসী

বার্তা পরিবেশক

বার্তা পরিবেশক

রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মৌলভীপাড়ায় দীর্ঘ চারবছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসীর মাহফিল। আগামী ৫ জানুয়ারি মাহফিলের তারিখ ধার্য্য করা হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করবেন ভালুকিয়া হারুন মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ আহমদ।

বৃহত্তর মৌলভীপাড়া মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে মৌলভীপাড়া স্টেশনে আগামী ৫ জানুয়ারির মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের নিয়মিত আলোচক ঢাকা বায়তুন নুর জামে মসজিদের খতিব ড. মুফতি জাকারিয়া নুর।

বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন রাজাপালং ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক, রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, কুতুবাবাদ জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আব্দুর রশিদ,পল্লানপাড়া বায়তুশ সালাম জামে মসজিদের খতিব হোসাইন আহমদ সহ দেশবরেণ্য আলেমরা।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

মাহফিলে প্রধান অতিথি থাকবেন হলদিয়া পালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য শামসুল আলম সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

মাহফিলে আয়োজকরা জানান,দীর্ঘ চারবছর পর মাহফিল আয়োজন করে দ্বীনি দাওয়াত দিতে পেরে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহফিল আয়োজন করতে পেরে ঈদের মতো আনন্দ অনুভব হচ্ছে বলে জানান তারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

হলদিয়াপালং মৌলভীপাড়া তাফসীর মাহফিল ৫ জানুয়ারি,আনন্দে এলাকাবাসী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হলদিয়াপালং মৌলভীপাড়া তাফসীর মাহফিল ৫ জানুয়ারি,আনন্দে এলাকাবাসী

প্রতিবেদক: বার্তা পরিবেশক | প্রকাশিত: রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মৌলভীপাড়ায় দীর্ঘ চারবছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে তাফসীর মাহফিল। আগামী ৫ জানুয়ারি মাহফিলের তারিখ ধার্য্য করা হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করবেন ভালুকিয়া হারুন মার্কেট জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ আহমদ। বৃহত্তর মৌলভীপাড়া মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে মৌলভীপাড়া স্টেশনে আগামী ৫ জানুয়ারির মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনের নিয়মিত আলোচক ঢাকা বায়তুন নুর জামে মসজিদের খতিব ড. মুফতি জাকারিয়া নুর। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন রাজাপালং ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক, রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, কুতুবাবাদ জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা আব্দুর রশিদ,পল্লানপাড়া বায়তুশ সালাম জামে মসজিদের খতিব হোসাইন আহমদ সহ দেশবরেণ্য আলেমরা। মাহফিলে প্রধান অতিথি থাকবেন হলদিয়া পালং ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি সাবেক ইউপি সদস্য শামসুল আলম সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মাহফিলে আয়োজকরা জানান,দীর্ঘ চারবছর পর মাহফিল আয়োজন করে দ্বীনি দাওয়াত দিতে পেরে হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাহফিল আয়োজন করতে পেরে ঈদের মতো আনন্দ অনুভব হচ্ছে বলে জানান তারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×