হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রোহিঙ্গা শিবিরে আবার আগুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন

 

উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আবার আগুন লেগেছে। আশপাশের আশ্রয় শিবিরে ছড়িয়ে পড়ায় আগুন ভয়াবহরূপ ধারণ করেছে।

প্রাথমিকভাবে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে আগুনের ঘটনা ঘটে।

আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চিত হওয়া যায়নি। শেখ মোহাম্মদ আলী বলেন, বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবির থেকে আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়।
আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তা চাওয়া হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানে আমরা ধারণা করছি শিবিরের সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার রোহিঙ্গা শিবিরে আবার আগুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রোহিঙ্গা শিবিরে আবার আগুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1]   উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে আবার আগুন লেগেছে। আশপাশের আশ্রয় শিবিরে ছড়িয়ে পড়ায় আগুন ভয়াবহরূপ ধারণ করেছে। প্রাথমিকভাবে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোববার (৫ মার্চ) দুপুর আড়াইটায় উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি-ব্লকে আগুনের ঘটনা ঘটে। আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে নিশ্চিত হওয়া যায়নি। শেখ মোহাম্মদ আলী বলেন, বালুখালী ১১ নম্বর আশ্রয় শিবির থেকে আশপাশের ১০, ১১ ও ১২ নম্বর আশ্রয় শিবিরেও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে কক্সবাজার সদর, রামু ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তা চাওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক অনুসন্ধানে আমরা ধারণা করছি শিবিরের সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×