হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাপ্তাহিক ছুটি তিনদিন করার কথা ভাবছে সৌদি আরব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


রিয়াদ, ১২ মার্চ – সপ্তাহে তিন দিন ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছে সৌদি আরব। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। আল-মদিনা সংবাদমাধ্যমে বলা হয়, সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগ সপ্তাহে চার দিন কাজ ও তিন দিন ছুটির বিষয় নিয়ে ভাবছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের বর্তমান শ্রম ব্যবস্থাপনা পর্যালোচনার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির বিষয় বিবেচনাধীন। মূলত টুইটারে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় এই মন্তব্য করে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

প্রতিবেদনে বলা হয়, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের লক্ষ্য হলো সৌদি আরবে কাজকে আরও আকর্ষণীয় করে তোলা, কারণ এটি স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকে আকৃষ্ট করছে।

বর্তমানে সৌদি আরবের অধিকাংশ প্রতিষ্ঠানে সাধারণত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত রয়েছে। এখন তা এক দিন বাড়ানোর চিন্তা চলছে।

তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সপ্তাহে তিন দিন ছুটি নির্ধারিত রয়েছে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়ছে তেমনি অসুস্থতার কারণে কর্মীদের নেওয়া ছুটিও কমছে।

গত বছরের জানুয়ারিতে শারজাহর সরকারি সংস্থাগুলো সপ্তাহে চার দিন কর্ম দিবস নির্ধারণ করে। শারজাহর নির্বাহী পরিষদের তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, নতুন নিয়মের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১২ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাপ্তাহিক ছুটি তিনদিন করার কথা ভাবছে সৌদি আরব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাপ্তাহিক ছুটি তিনদিন করার কথা ভাবছে সৌদি আরব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১২ মার্চ – সপ্তাহে তিন দিন ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছে সৌদি আরব। বিষয়টি নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। আল-মদিনা সংবাদমাধ্যমে বলা হয়, সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিভাগ সপ্তাহে চার দিন কাজ ও তিন দিন ছুটির বিষয় নিয়ে ভাবছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের বর্তমান শ্রম ব্যবস্থাপনা পর্যালোচনার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির বিষয় বিবেচনাধীন। মূলত টুইটারে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয় এই মন্তব্য করে। প্রতিবেদনে বলা হয়, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের লক্ষ্য হলো সৌদি আরবে কাজকে আরও আকর্ষণীয় করে তোলা, কারণ এটি স্থানীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগকে আকৃষ্ট করছে। বর্তমানে সৌদি আরবের অধিকাংশ প্রতিষ্ঠানে সাধারণত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারিত রয়েছে। এখন তা এক দিন বাড়ানোর চিন্তা চলছে। তাছাড়া সংযুক্ত আরব আমিরাতের কিছু অংশে সপ্তাহে তিন দিন ছুটি নির্ধারিত রয়েছে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়ছে তেমনি অসুস্থতার কারণে কর্মীদের নেওয়া ছুটিও কমছে। গত বছরের জানুয়ারিতে শারজাহর সরকারি সংস্থাগুলো সপ্তাহে চার দিন কর্ম দিবস নির্ধারণ করে। শারজাহর নির্বাহী পরিষদের তিন দিনের সাপ্তাহিক ছুটির বিষয়ে চালানো এক গবেষণায় দেখা যায়, নতুন নিয়মের কারণে সরকারি সংস্থাগুলোতে ৮৮ শতাংশ কর্মীর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সূত্র: জাগো নিউজআইএ/ ১২ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×