হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্রান্সে বিতর্কিত পেনশন বিল অনুমোদন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


প্যারিস, ১২ মার্চ – ফ্রান্সে বিক্ষোভ-আন্দোলন স্বত্ত্বেও অবসরের বয়সসীমা বৃদ্ধিতে অনুমোদন দিলো সিনেট। খুব শিগগিরই সেটি আইনে পরিণত করবে ফরাসি পার্লামেন্ট। শনিবার গভীর রাত পর্যন্ত ভোটাভুটিতে অংশ নেন আইনপ্রণেতারা। পেনশন সংস্কার প্রস্তাবের পক্ষে সমর্থন দেন ১৯৫ সিনেটর। বিপক্ষে ছিলেন ১১২ জন।

সাধারণ ভোটের পর দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন টুইটারে বলেন, কয়েকশ ঘণ্টার আলোচনা শেষে সিনেট পেনশন সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। ভবিষ্যতে আমাদের পেনশন ব্যবস্থা নিশ্চিতে এটি প্রধান পদক্ষেপ।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

তিনি বলেন, তিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, এসব লিখিত বিষয় ভবিষ্যতে গৃহীত হবে।

মূলত অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তাতে বাঁচানো সম্ভব বিশাল অংকের বাজেট। সেটিই মানতে নারাজ সাধারণ ফরাসিরা। শনিবারও রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় বিক্ষোভ করেন তিন লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। অগ্নিসংযোগ-ভাঙচুর চালানোয় অন্তত ৩২ জন আটক হন।

আগামী বুধবার গৃহীত বিলটি পর্যবেক্ষণ করবে পার্লামেন্টের যৌথ কমিটি। এমপিরা সন্তোষ প্রকাশ করলে বৃহস্পতিবার হবে চূড়ান্ত ভোট। ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষে বিলটি বিরোধীতার মুখে পড়তে পারে। কেননা, সেখানে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জোট সংখ্যালঘু। সূত্র: ফ্রান্স২৪

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফ্রান্সে বিতর্কিত পেনশন বিল অনুমোদন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্রান্সে বিতর্কিত পেনশন বিল অনুমোদন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ১২ মার্চ – ফ্রান্সে বিক্ষোভ-আন্দোলন স্বত্ত্বেও অবসরের বয়সসীমা বৃদ্ধিতে অনুমোদন দিলো সিনেট। খুব শিগগিরই সেটি আইনে পরিণত করবে ফরাসি পার্লামেন্ট। শনিবার গভীর রাত পর্যন্ত ভোটাভুটিতে অংশ নেন আইনপ্রণেতারা। পেনশন সংস্কার প্রস্তাবের পক্ষে সমর্থন দেন ১৯৫ সিনেটর। বিপক্ষে ছিলেন ১১২ জন। সাধারণ ভোটের পর দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন টুইটারে বলেন, কয়েকশ ঘণ্টার আলোচনা শেষে সিনেট পেনশন সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। ভবিষ্যতে আমাদের পেনশন ব্যবস্থা নিশ্চিতে এটি প্রধান পদক্ষেপ। তিনি বলেন, তিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, এসব লিখিত বিষয় ভবিষ্যতে গৃহীত হবে। মূলত অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। তাতে বাঁচানো সম্ভব বিশাল অংকের বাজেট। সেটিই মানতে নারাজ সাধারণ ফরাসিরা। শনিবারও রাজধানীসহ গুরুত্বপূর্ণ শহরগুলোয় বিক্ষোভ করেন তিন লাখ ৬৮ হাজারের বেশি মানুষ। অগ্নিসংযোগ-ভাঙচুর চালানোয় অন্তত ৩২ জন আটক হন। আগামী বুধবার গৃহীত বিলটি পর্যবেক্ষণ করবে পার্লামেন্টের যৌথ কমিটি। এমপিরা সন্তোষ প্রকাশ করলে বৃহস্পতিবার হবে চূড়ান্ত ভোট। ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষে বিলটি বিরোধীতার মুখে পড়তে পারে। কেননা, সেখানে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ জোট সংখ্যালঘু। সূত্র: ফ্রান্স২৪ সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১২ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×