হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


কক্সবাজার, ১৫ মার্চ – কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রশিদ (৩৫) বালুখালী ক্যাম্পের বাসিন্দা ও ক্যাম্পের স্বেচ্ছাসেবক ছিলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী বলেন, ক্যাম্পের একটি এনজিও অফিস এলাকায় রাতে পাহারা শেষ করে নিজ শেডে ফিরছিল রশিদ। এসময় সন্ত্রাসীরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে, গত কয়েকমাস ধরেই ক্যাম্পে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। এর মাঝে গত ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার ঘরবাড়ি পুড়ে যায়। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছেন।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/১৫ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১৫ মার্চ – কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) ভোরে উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রশিদ (৩৫) বালুখালী ক্যাম্পের বাসিন্দা ও ক্যাম্পের স্বেচ্ছাসেবক ছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী বলেন, ক্যাম্পের একটি এনজিও অফিস এলাকায় রাতে পাহারা শেষ করে নিজ শেডে ফিরছিল রশিদ। এসময় সন্ত্রাসীরা তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ফেলে যায়। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এদিকে, গত কয়েকমাস ধরেই ক্যাম্পে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা। এরই ধারাবাহিকতায় ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। এর মাঝে গত ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার ঘরবাড়ি পুড়ে যায়। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতঙ্কে দিন পার করছেন। সূত্র: জাগো নিউজএম ইউ/১৫ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×