হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ১০ একর বনভূমি দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রে‌ঞ্জের ঈদগড় সদর বি‌টের বরবিল চরপাড়া ( বর্মাপাড়া) নামক হেদারঝিরি এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণকালে জবরদখলকৃত ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারের নির্দেশে
রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে।

এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি।
২৪ ডিসেম্বর (শুক্রবার ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদগড় রেঞ্জের আওতাধীন ঈদগড় সদর বিটের বরবিল চরপারার হেদারঝিরি এলাকায় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিট কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত জায়গায় স্থাপনা উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।বিষয়টি অবগত করেছেন ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান ।

তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাব স্থাপনা নির্মাণ ও সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ১০ একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে ঈদগড় বিট কর্মকর্তা ,ভিলেজারগণসহ স্টাফগণ অংশ গ্রহণ ক‌রে।
সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

ঢাবির টিএসসিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে ১০ একর বনভূমি দখলমুক্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ১০ একর বনভূমি দখলমুক্ত

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগড় রে‌ঞ্জের ঈদগড় সদর বি‌টের বরবিল চরপাড়া ( বর্মাপাড়া) নামক হেদারঝিরি এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণকালে জবরদখলকৃত ১০ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকারের নির্দেশে রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। এতে করে সরকারী সম্পদ ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ একর জমি। তবে ভূমিদস্যুদের কাউকে আটক করতে পারেনি। ২৪ ডিসেম্বর (শুক্রবার ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঈদগড় রেঞ্জের আওতাধীন ঈদগড় সদর বিটের বরবিল চরপারার হেদারঝিরি এলাকায় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিট কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত জায়গায় স্থাপনা উচ্ছেদ করে জবরদখল মুক্ত করা হয়।বিষয়টি অবগত করেছেন ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান । তিনি বলেন ভূমিদস্যুদের জায়গা হবে না,। যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাব স্থাপনা নির্মাণ ও সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ১০ একর জমি উদ্ধার করা হয়েছে । অভিযানে ঈদগড় বিট কর্মকর্তা ,ভিলেজারগণসহ স্টাফগণ অংশ গ্রহণ ক‌রে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। অভিযান চালিয়ে ভূমি জবরদখল এবং পাহাড়খেকোদের আইনের আওতায় আনা হবে। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×