হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে পাহাড় থেকে ৭ জনকে অপহরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন




কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পাহাড় থেকে স্থানীয় সাতজনকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান।

অপহৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১৫), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৮) ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম(৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর রহমান জানান, সকালে একদল কাঠুরিয়া প্রতিদিনের মতো পাহাড়ে কাঠ কাটতে যান। অন্যরা যান গরু নিয়ে। এসময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ের ভেতর নিয়ে যায়। দুই শিশুসহ ৯ জনকে নিয়ে গিয়ে একটু পরে শিশু দুটিকে ছেড়ে দেয়। বাকি সাতজনকে নিয়ে পাহাড়ে ঢুকে গেছে অপহরণকারীরা।

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা শিশু রিফাত বলে, ‘আমরা পাহাড়ের পাদদেশে গরু চরাচ্ছিলাম। হঠাৎ চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের লাঠি দিয়ে মারতে মারতে গহিন পাহাড়ের ভেতর নিয়ে যায়। একটু পরে আমাদের দুজনকে ছেড়ে দিলে আমরা পালিয়ে রক্ষা পাই।’

পুলিশ কর্মকর্তা মশিউর রহমান আরও জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে পাহাড় থেকে ৭ জনকে অপহরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে পাহাড় থেকে ৭ জনকে অপহরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পাহাড় থেকে স্থানীয় সাতজনকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান। অপহৃতরা হলেন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১৫), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৮) ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম(৪৫)। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মশিউর রহমান জানান, সকালে একদল কাঠুরিয়া প্রতিদিনের মতো পাহাড়ে কাঠ কাটতে যান। অন্যরা যান গরু নিয়ে। এসময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পাহাড়ের ভেতর নিয়ে যায়। দুই শিশুসহ ৯ জনকে নিয়ে গিয়ে একটু পরে শিশু দুটিকে ছেড়ে দেয়। বাকি সাতজনকে নিয়ে পাহাড়ে ঢুকে গেছে অপহরণকারীরা। অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা শিশু রিফাত বলে, ‘আমরা পাহাড়ের পাদদেশে গরু চরাচ্ছিলাম। হঠাৎ চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের লাঠি দিয়ে মারতে মারতে গহিন পাহাড়ের ভেতর নিয়ে যায়। একটু পরে আমাদের দুজনকে ছেড়ে দিলে আমরা পালিয়ে রক্ষা পাই।’ পুলিশ কর্মকর্তা মশিউর রহমান আরও জানান, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×