ঢাকা, ১৭ মার্চ – চিত্র নায়িকা মাহিয়া মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শোরুম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে গাজীপুর মহানগরীর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্ব পাশে সনিরাজ কার প্যালেসে এ ঘটনা ঘটে।
সৌদি আরব থেকে মোবাইল ফোনে রকিব সরকার অভিযোগ করেন, ‘শুক্রবার ভোরে ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে একদল যুবক আমার গাড়ির শো রুম ভাঙচুর করে। হামলাকারীরা শোরুমের আসবাবপত্র, দরজা, জানালা, টেবিল, চেয়ার ভাঙচুর ও শোরুমের সাইনবোর্ড খুলে নেয়। দুর্বৃত্তরা অফিস কক্ষ তছনছ করে টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আমার লোকজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস
বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্ত্রী মাহিয়া মাহিকে নিয়ে পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরব অবস্থান করছেন রকিব। আগামীকাল শনিবার তারা দেশে ফিরবেন।
আইএ/ ১৭ মার্চ ২০২৩




মন্তব্য করুন