হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন




কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও সহকারী নিহত হয়েছেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

শনিবার (১৮ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখী মালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির চালক ও সহকারী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ইমন চৌধুরী।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও সহকারী নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে। চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)। স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখী মালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির চালক ও সহকারী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ইমন চৌধুরী। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×