হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পুতিনকে গ্রেপ্তার করলেই যুদ্ধ ঘোষণা, রাশিয়ার হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন


মস্কো, ২৩ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গত ১৭ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। এই গ্রেপ্তারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করলেও এবার হুঁশিয়ারি বার্তা দিলো রাশিয়া। আজ বৃহস্পতিবার আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশের বাইরে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো ধরনের প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে মস্কো।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের স্পষ্ট বার্তা: পাসপোর্ট বিতর্কের মধ্যে মুখ খুললেন জয়সওয়াল

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেদভেদেভ। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন রাশিয়ার এ সাবেক প্রেসিডেন্ট।

গতকাল বুধবার তিনি বলেন, পুতিনকে গ্রেপ্তার করলে রাশিয়ার অস্ত্র ওই দেশে আঘাত হানবে। পুতিনের এ ঘনিষ্ঠ মিত্র আরও বলেন, কল্পনা করা যাক…এটা স্পষ্ট যে এমন একটি পরিস্থিতি যা কখনই ঘটবে না… কিন্তু তবুও এটি কল্পনা করা যাক।

মেদভেদেভ বলেন, মনে করেন পারমাণবিক রাষ্ট্রের বর্তমান প্রধান জার্মানি গেলেন এবং তাকে গ্রেপ্তার করা হলো। কী হবে? এটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে।

তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যদি এটি ঘটে আমাদের সমস্ত উপায়, রকেট এবং অন্যান্য অস্ত্র জার্মানিতে গিয়ে আঘাত হানবে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন দিমিত্রি মেদভেদেভ।

সূত্র: আমাদের সময়
এম ইউ/২৩ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পুতিনকে গ্রেপ্তার করলেই যুদ্ধ ঘোষণা, রাশিয়ার হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পুতিনকে গ্রেপ্তার করলেই যুদ্ধ ঘোষণা, রাশিয়ার হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ২৩ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গত ১৭ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তার বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। এই গ্রেপ্তারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করলেও এবার হুঁশিয়ারি বার্তা দিলো রাশিয়া। আজ বৃহস্পতিবার আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সতর্ক করে বলেছেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর দেশের বাইরে ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের যেকোনো ধরনের প্রচেষ্টাকে যুদ্ধের ঘোষণা হিসেবে দেখবে মস্কো। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেদভেদেভ। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন রাশিয়ার এ সাবেক প্রেসিডেন্ট। গতকাল বুধবার তিনি বলেন, পুতিনকে গ্রেপ্তার করলে রাশিয়ার অস্ত্র ওই দেশে আঘাত হানবে। পুতিনের এ ঘনিষ্ঠ মিত্র আরও বলেন, কল্পনা করা যাক…এটা স্পষ্ট যে এমন একটি পরিস্থিতি যা কখনই ঘটবে না… কিন্তু তবুও এটি কল্পনা করা যাক। মেদভেদেভ বলেন, মনে করেন পারমাণবিক রাষ্ট্রের বর্তমান প্রধান জার্মানি গেলেন এবং তাকে গ্রেপ্তার করা হলো। কী হবে? এটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যদি এটি ঘটে আমাদের সমস্ত উপায়, রকেট এবং অন্যান্য অস্ত্র জার্মানিতে গিয়ে আঘাত হানবে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন দিমিত্রি মেদভেদেভ। সূত্র: আমাদের সময়এম ইউ/২৩ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×