হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন

কিয়েভ, ২৪ মার্চ – ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আশ্রয়কেন্দ্রে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে রাশিয়ার রকেট, আর্টিলারি এবং বিমান হামলায় সুমি অঞ্চলের একটি শহরে দুজন বেসামরিক লোক নিহত এবং নয়জন আহত হন।

আরও পড়ুন

ইরানে হামলার পরিকল্পনা প্রস্তুত যুক্তরাষ্ট্রের, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় সামরিক বাহিনী

এদিকে খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। আরও একজন নিহত হয়েছেন বিলোজারকাতে। এই শহরে রুশ হামলায় আহত হয়েছেন ৪ জন।

অপরদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পালটা আক্রমণে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের সেনারা।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল আলেকজান্দার সাইরাসকি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘বাখমুতে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধীরে ধীরে তাদের আক্রমণের তেজ কমে আসছে। খুব শিগগিরই আমরা এ সুযোগের সদ্ব্যবহার করব। এর আগে আমরা কিয়েভ, খারকিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্কেও তা-ই করেছি।’

গত বছরের নভেম্বরের পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি পায়নি রাশিয়া। এরপর থেকে সেখানে নতুন করে সেনা পাঠিয়েছে মস্কো। সবশেষ বাখমুত ঘিরে ব্যাপক যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৪ মার্চ ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৪ মার্চ – ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আশ্রয়কেন্দ্রে অন্তত ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে রাশিয়ার রকেট, আর্টিলারি এবং বিমান হামলায় সুমি অঞ্চলের একটি শহরে দুজন বেসামরিক লোক নিহত এবং নয়জন আহত হন। এদিকে খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। আরও একজন নিহত হয়েছেন বিলোজারকাতে। এই শহরে রুশ হামলায় আহত হয়েছেন ৪ জন। অপরদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুতে শিগগিরই দীর্ঘ প্রত্যাশিত পালটা আক্রমণে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউক্রেনের সেনারা। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তা জেনারেল আলেকজান্দার সাইরাসকি টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘বাখমুতে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী লড়াইয়ের ফলে রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনার গ্রুপের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধীরে ধীরে তাদের আক্রমণের তেজ কমে আসছে। খুব শিগগিরই আমরা এ সুযোগের সদ্ব্যবহার করব। এর আগে আমরা কিয়েভ, খারকিভ, বালাকলিয়া ও কুপিয়ানস্কেও তা-ই করেছি।’ গত বছরের নভেম্বরের পর থেকে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি পায়নি রাশিয়া। এরপর থেকে সেখানে নতুন করে সেনা পাঠিয়েছে মস্কো। সবশেষ বাখমুত ঘিরে ব্যাপক যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সূত্র: যুগান্তর আইএ/ ২৪ মার্চ ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×