মিয়ানমারে প্রায় ১৫০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। মিয়ানমারের এক কর্মকর্তা শুক্রবার (২৪ মার্চ) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় থানবিউজায়াত পৌরসভায় নারী, পুরুষ ও শিশুদের একটি দলকে আটক করা হয়।
তবে বিভিন্ন প্রাথমিক প্রতিবেদনের বরাতে এএফপি জানায়, রোহিঙ্গাদের দলটি পশ্চিম রাখাইন রাজ্য থেকে নৌকায় করে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়ায় চলে যেতে চেয়েছিল। রোহিঙ্গা দলটিকে পাচারের চেষ্টার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও ৩০জনকে ধরতে তল্লাশি চালানো হচ্ছে। তবে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য নন। সূত্র ঢাকা ট্রিবিউন




মন্তব্য করুন