হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকার নিখোঁজ তরুণীর সন্ধান কক্সবাজারের হোটেলে, যুবক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন




কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক হোটেল থেকে সোমবার আরাফাত হোসেন রুবাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

ঢাকায় থেকে নিখোঁজের ছয় দিন পর এক তরুণীর সন্ধান মিলেছে কক্সবাজারের একটি হোটেলে, যাকে অপহরণ করা হয় বলে তার স্বজনের অভিযোগ।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান জানান, সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার এক আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়েছে।

ওই তরুণীকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে এই র‍্যাব কর্মকর্তা জানান।

গ্রেপ্তার আরাফাত হোসেন রুবাই (২২) গাজীপুরের টঙ্গীর নিসাদনগরের বাসিন্দা।

উদ্ধার ১৮ বছর বয়সী তরুণী ঢাকা নগরীর পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা।

ওই তরুণীকে অপহরণের অভিযোগ এনে গত ২৩ মার্চ তার বোন ঢাকার পল্লবী থানায় একটি মামলা করেন আরাফাত হোসেন রুবাইকে আসামি করে।

মামলার নথির বরাতে র‌্যাব কর্মকর্তা শামসুল আলম বলেন, উদ্ধার হওয়া তরুণী ঢাকার একটি কলেজে মানবিক বিভাগ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন। কলেজে যাতাোতের সময় ওই তরুণীর এক চাচাত বোনের বন্ধু আরাফাত হোসেন রুবাইয়ের সঙ্গে পরিচয় হয়। পরে রুবাই কৌশলে মেয়েটির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন।

অভিযোগে বলা হয়, এরপর থেকে রুবাই প্রায় সময় ওই তরুণীকে ফোনে উত্ত্যক্ত করতেন, এবং এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি ওই তরুণীর পরিবার রুবাইয়ের পরিবারকে জানালে রুবাই ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে অপহরণের হুমকি দেয়।

মামলার বরাতে র‍্যাব কর্মকর্তা বলেন, গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার কালশী থেকে ওই তরুণী নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। এরপর মামলা করেন তার বোন।

শামসুল আলম জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক এক হোটেলে ‘অপহৃত’ তরুণীসহ ঘটনায় জড়িত ব্যক্তি অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়।

গ্রেপ্তার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ সহকারী পরিচালক।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঢাকার নিখোঁজ তরুণীর সন্ধান কক্সবাজারের হোটেলে, যুবক গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকার নিখোঁজ তরুণীর সন্ধান কক্সবাজারের হোটেলে, যুবক গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার একটি আবাসিক হোটেল থেকে সোমবার আরাফাত হোসেন রুবাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকায় থেকে নিখোঁজের ছয় দিন পর এক তরুণীর সন্ধান মিলেছে কক্সবাজারের একটি হোটেলে, যাকে অপহরণ করা হয় বলে তার স্বজনের অভিযোগ। র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান জানান, সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার এক আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়েছে। ওই তরুণীকে উদ্ধারের সময় অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয় বলে এই র‍্যাব কর্মকর্তা জানান। গ্রেপ্তার আরাফাত হোসেন রুবাই (২২) গাজীপুরের টঙ্গীর নিসাদনগরের বাসিন্দা। উদ্ধার ১৮ বছর বয়সী তরুণী ঢাকা নগরীর পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার বাসিন্দা। ওই তরুণীকে অপহরণের অভিযোগ এনে গত ২৩ মার্চ তার বোন ঢাকার পল্লবী থানায় একটি মামলা করেন আরাফাত হোসেন রুবাইকে আসামি করে। মামলার নথির বরাতে র‌্যাব কর্মকর্তা শামসুল আলম বলেন, উদ্ধার হওয়া তরুণী ঢাকার একটি কলেজে মানবিক বিভাগ থেকে চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন। কলেজে যাতাোতের সময় ওই তরুণীর এক চাচাত বোনের বন্ধু আরাফাত হোসেন রুবাইয়ের সঙ্গে পরিচয় হয়। পরে রুবাই কৌশলে মেয়েটির মোবাইল ফোন নম্বর সংগ্রহ করেন। অভিযোগে বলা হয়, এরপর থেকে রুবাই প্রায় সময় ওই তরুণীকে ফোনে উত্ত্যক্ত করতেন, এবং এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন। বিষয়টি ওই তরুণীর পরিবার রুবাইয়ের পরিবারকে জানালে রুবাই ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে অপহরণের হুমকি দেয়। মামলার বরাতে র‍্যাব কর্মকর্তা বলেন, গত ২১ মার্চ দুপুরে ঢাকার পল্লবী থানার স্বপ্ননগর আবাসিক এলাকার কালশী থেকে ওই তরুণী নিখোঁজ হন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। এরপর মামলা করেন তার বোন। শামসুল আলম জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সোমবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক এক হোটেলে ‘অপহৃত’ তরুণীসহ ঘটনায় জড়িত ব্যক্তি অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। গ্রেপ্তার যুবককে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ সহকারী পরিচালক। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×