ওয়াশিংটন, ২৭ মার্চ – যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছে। খবর: নিউইয়র্ক পোস্ট’র।
সোমবার ন্যাশভিলের বেসরকারি ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
ন্যাশভিল শহরের বার্টন হিলস ডক্টর এলাকায় কভেন্যান্ট প্রেসবিটারিয়ান চার্চের কভেন্যান্ট স্কুলে একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুকধারী পুলিশের সঙ্গে গুলিবর্ষণে লিপ্ত হয় এবং তিনি নিহত হন।
সূত্র: সমকাল
আইএ/ ২৭ মার্চ ২০২৩





মন্তব্য করুন