হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে নজিরবিহীন বিক্ষোভ-ভাঙচুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ৬ এপ্রিল – সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে বিএনপিপন্থী আইনজীবীরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিকেল ৪টায় সমিতির এডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের ২ নম্বর হলরুমে ঢুকে আওয়ামীপন্থী কমিটির ব্যানার খুলতে গেলে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ভাঙচুর শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুহূর্তেই তছনছ করে দেয় ইফতার আয়োজন। এর মধ্যে আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এসে ধাওয়া করলে বিএনপিপন্থী আইনজীবীরা হলরুম ছেড়ে সমিতি ভবনের মূল ফটকে অবস্থান নেন। পরে দুই পক্ষই মারমুখী অবস্থান নেন।

আরও পড়ুন

২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ হচ্ছে আজ, ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিন ছুটি

ইফতারের কিছু আগে পরিস্থিতি শান্ত হলে ভাঙচুর করা হল গুছিয়ে ইফতার সম্পন্ন করে আইনজীবী সমিতি।

ইফতার অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম থাকলেও অনুষ্ঠানে তিনি আসেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবীরা।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৬ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে নজিরবিহীন বিক্ষোভ-ভাঙচুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুপ্রিম কোর্ট বারের ইফতার মাহফিলে নজিরবিহীন বিক্ষোভ-ভাঙচুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৬ এপ্রিল – সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ইফতার ও দোয়া মাহফিলে বিএনপিপন্থী আইনজীবীরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে এই ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর ও দক্ষিণ হলে আয়োজিত এ ইফতার মাহফিলে টেবিল ও চেয়ার ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিকেল ৪টায় সমিতির এডহক কমিটি সমর্থনকারী বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের ২ নম্বর হলরুমে ঢুকে আওয়ামীপন্থী কমিটির ব্যানার খুলতে গেলে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ভাঙচুর শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মুহূর্তেই তছনছ করে দেয় ইফতার আয়োজন। এর মধ্যে আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে এসে ধাওয়া করলে বিএনপিপন্থী আইনজীবীরা হলরুম ছেড়ে সমিতি ভবনের মূল ফটকে অবস্থান নেন। পরে দুই পক্ষই মারমুখী অবস্থান নেন। ইফতারের কিছু আগে পরিস্থিতি শান্ত হলে ভাঙচুর করা হল গুছিয়ে ইফতার সম্পন্ন করে আইনজীবী সমিতি। ইফতার অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নাম থাকলেও অনুষ্ঠানে তিনি আসেননি। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আবদুন নূর দুলালসহ আইনজীবীরা। সূত্র: আমাদের সময়আইএ/ ৬ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×