হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘আমাকে ঘরছাড়া করতে পারবে, কিন্তু থামাতে পারবে না’, ওয়ানড় থেকে হুঙ্কার রাহুলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ১১ এপ্রিল – সংসদ সদস্য পদ হারানোর মাসখানেক পরই নিজের ছেড়ে আসা লোকসভা কেন্দ্র কেরালার ওয়ানাডে রাহুল গান্ধী। জনজোয়ারে ভেসে রাহুল বললেন, তারা (বিজেপি) আমাকে জেলে পাঠাতে পারে। ঘরছাড়া করতে পারে। কিন্তু ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে থামাতে পারবে না।

এদিন রাহুল একটি রোড শো করেন। শেষে একটি জনসভাও। সেই জনসভা থেকেই তিনি বলেন, সংসদ সদস্য শব্দটা একটা তকমা মাত্র, একটা পদ মাত্র। বিজেপি আমার নামের পাশ থেকে সেই তকমাটা সরিয়ে নিতেই পারে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আমাকে জেলে পাঠাতে পারে, ঘরছাড়া করতে পারে, কিন্তু ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে আমাকে আটকাতে পারবে না। এতবছরেও তারা আমাকে বুঝতে পারলো না। ভেবেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে বা আমাকে বাড়িছাড়া করলে আমি ভয় পেয়ে যাবো।

রাহুল আরও বলেন, বিজেপি আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। আমি আর সংসদ সদস্য নই, তাই ওখানে থাকতে পারবো না। এই বাড়ি হারিয়ে আমি খুশি। ওখানে থাকতে আমি ভালোবাসি না। আমি দেখেছি বন্যার সময় এই ওয়ানাডেতে কত মানুষকে ঘরছাড়া হতে হয়েছে।

এদিন রাহুলের রোড শোতে হাজার হাজার কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিলেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীও। সেটা নিয়ে জল্পনাও শুরু হয়েছে।

নিয়ম অনুযায়ী, কোনো কেন্দ্র জনপ্রতিনিধিহীন হয়ে গেলে ৬ মাসের মধ্যে সেই কেন্দ্রে উপনির্বাচন করতে হয়। সেই হিসেবে গেলে নির্বাচন কমিশনকে চলতি বছরেই ওয়ানাড কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে।

জানা গেছে, রাহুল যদি ততদিনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনতে না পারেন, তাহলে ওয়ানাডে উপনির্বাচন হলে রাহুলের জায়গায় প্রিয়াঙ্কাকে সংসদ সদস্য হিসেবে চাইছে কেরালা কংগ্রেস।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘আমাকে ঘরছাড়া করতে পারবে, কিন্তু থামাতে পারবে না’, ওয়ানড় থেকে হুঙ্কার রাহুলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘আমাকে ঘরছাড়া করতে পারবে, কিন্তু থামাতে পারবে না’, ওয়ানড় থেকে হুঙ্কার রাহুলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ১১ এপ্রিল – সংসদ সদস্য পদ হারানোর মাসখানেক পরই নিজের ছেড়ে আসা লোকসভা কেন্দ্র কেরালার ওয়ানাডে রাহুল গান্ধী। জনজোয়ারে ভেসে রাহুল বললেন, তারা (বিজেপি) আমাকে জেলে পাঠাতে পারে। ঘরছাড়া করতে পারে। কিন্তু ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে থামাতে পারবে না। এদিন রাহুল একটি রোড শো করেন। শেষে একটি জনসভাও। সেই জনসভা থেকেই তিনি বলেন, সংসদ সদস্য শব্দটা একটা তকমা মাত্র, একটা পদ মাত্র। বিজেপি আমার নামের পাশ থেকে সেই তকমাটা সরিয়ে নিতেই পারে। আমাকে জেলে পাঠাতে পারে, ঘরছাড়া করতে পারে, কিন্তু ওয়ানাডের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে আমাকে আটকাতে পারবে না। এতবছরেও তারা আমাকে বুঝতে পারলো না। ভেবেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে বা আমাকে বাড়িছাড়া করলে আমি ভয় পেয়ে যাবো। রাহুল আরও বলেন, বিজেপি আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। আমি আর সংসদ সদস্য নই, তাই ওখানে থাকতে পারবো না। এই বাড়ি হারিয়ে আমি খুশি। ওখানে থাকতে আমি ভালোবাসি না। আমি দেখেছি বন্যার সময় এই ওয়ানাডেতে কত মানুষকে ঘরছাড়া হতে হয়েছে। এদিন রাহুলের রোড শোতে হাজার হাজার কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে উপস্থিত ছিলেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীও। সেটা নিয়ে জল্পনাও শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী, কোনো কেন্দ্র জনপ্রতিনিধিহীন হয়ে গেলে ৬ মাসের মধ্যে সেই কেন্দ্রে উপনির্বাচন করতে হয়। সেই হিসেবে গেলে নির্বাচন কমিশনকে চলতি বছরেই ওয়ানাড কেন্দ্রে উপনির্বাচন করাতে হবে। জানা গেছে, রাহুল যদি ততদিনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ আনতে না পারেন, তাহলে ওয়ানাডে উপনির্বাচন হলে রাহুলের জায়গায় প্রিয়াঙ্কাকে সংসদ সদস্য হিসেবে চাইছে কেরালা কংগ্রেস। সূত্র: জাগো নিউজআইএ/ ১১ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×