হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভূমিধসে দু’জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ইসলামাবাদ, ১৮ এপ্রিল – পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ভূমিধসে কমপক্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।

মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাকিস্তান ও আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং এর কাছে এ ভূমিধসের ঘটনা ঘটে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

প্রদেশের জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোরের আগে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের পর তোরখাম সীমান্তের কাছে উদ্ধারকারী কর্মকর্তাদের একটি ভূমিধসের খবর দেয়া হয়। এ ভূমিধসে অসংখ্য যানবাহন ও কন্টেইনার চাপা পড়েছে। আমরা এখন পর্যন্ত দুজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি।

এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

খাইবার জেলার ডিসি আব্দুল নাসির খান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত দুইজনই প্রতিবেশী আফগানিস্তানের নাগরিক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফাইজি আরও বলেন, ভূমিধসের নিচে চাপা পড়া লোকদের খুঁজে বের করতে কর্তৃপক্ষ অনুসন্ধান অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন থাকতে পারে।

এটি ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত ধ্বংসস্তূপ অপসারণ করে উদ্ধার করবো। ধ্বংসস্তূপ অপসারণের জন্য আমাদের এখানে ৬০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভূমিধসে দু’জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ভূমিধসে দু’জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ এপ্রিল ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ১৮ এপ্রিল – পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ভূমিধসে কমপক্ষে দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কিছু যানবাহন চাপা পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাকিস্তান ও আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং এর কাছে এ ভূমিধসের ঘটনা ঘটে। প্রদেশের জরুরি পরিষেবার মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোরের আগে প্রবল বৃষ্টি ও বজ্রপাতের পর তোরখাম সীমান্তের কাছে উদ্ধারকারী কর্মকর্তাদের একটি ভূমিধসের খবর দেয়া হয়। এ ভূমিধসে অসংখ্য যানবাহন ও কন্টেইনার চাপা পড়েছে। আমরা এখন পর্যন্ত দুজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খাইবার জেলার ডিসি আব্দুল নাসির খান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত দুইজনই প্রতিবেশী আফগানিস্তানের নাগরিক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফাইজি আরও বলেন, ভূমিধসের নিচে চাপা পড়া লোকদের খুঁজে বের করতে কর্তৃপক্ষ অনুসন্ধান অভিযান শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে বড় ট্রাকসহ ২০টির বেশি যানবাহন থাকতে পারে। এটি ছোট কোনো ভূমিধস নয় যে আমরা দ্রুত ধ্বংসস্তূপ অপসারণ করে উদ্ধার করবো। ধ্বংসস্তূপ অপসারণের জন্য আমাদের এখানে ৬০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৮ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×