হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ০২:৫৮ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বলা হয়েছে।

বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয় সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাশের হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিশেষ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়েছে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার ওপর করা হয়েছে। সে কারণে হয়তো দুই সূচকে পাসের হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে শিক্ষার মান বেড়ে গেছে তা বলা যাবে না।

তবে আগের চাইতে শিক্ষার মান কিছুটা বেড়েছে। এটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে আমাদের প্রচেষ্টা চলছে বলেও জানান ডা. দীপু মনি।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গেল ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বে

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ০২:৫৮ অপরাহ্ন
Print Image
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে বলা হয়েছে। বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিস্তারিত তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয় সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হবে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাশের হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিশেষ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়েছে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার ওপর করা হয়েছে। সে কারণে হয়তো দুই সূচকে পাসের হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে শিক্ষার মান বেড়ে গেছে তা বলা যাবে না। তবে আগের চাইতে শিক্ষার মান কিছুটা বেড়েছে। এটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে আমাদের প্রচেষ্টা চলছে বলেও জানান ডা. দীপু মনি। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গেল ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বে

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×