হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডুয়েলগেজ রেলপথ নির্মাণে খরচ বাড়লো ২৮০ কোটি টাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২১ এপ্রিল – ঢাকা-নারায়ণগঞ্জ রুটের মিটারগেজ রেললাইনের সমান একটি ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হচ্ছে। এ প্রকেল্পর ব্যয় দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি পঞ্চম দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদকালও।

মূল প্রকল্পের অনুমোদিত ব্যয় ছিল ৩৭৮ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার টাকা। দ্বিগুণ বাড়ায় প্রকল্পের ব্যয় দাঁড়ালো ৬৫৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। এ প্রকল্পে অনুদান হিসেবে পাওয়া যাবে ২৪৯ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অনুমোদিত মূল প্রকল্প অনুযায়ী- এটি বাস্তবায়নের মেয়াদকাল ছিল ২০১৪-২০১৭ সাল। একই ব্যয় রেখে প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে জুন ২০১৯ করা হয়। ব্যয় না বাড়িয়ে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়। এতে মেয়াদকাল ছিল ২০১৪ থেকে জুন ২০২০। এরপর তৃতীয় দফায় জুন ২০২১ এবং চতুর্থ দফায় ডিসেম্বর ২০২২ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ জুন ২০২৬ সাল পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

প্রকল্পের উদ্দেশ্য
ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরাল ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে। মূলত গেন্ডারিয়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর করাই এ প্রকল্পের মূল কাজ, যার মেইন লাইন ১২ দশমিক শূন্য ১ কিলোমিটার এবং লুপ লাইন ৫ দশমিক ১০ কিলোমিটার।

যাত্রী ও পণ্যবাহী ট্রেনের গতি ও নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে ভ্রমণের সময় কমানো, নতুন ট্রেন পরিচালনার মাধ্যমে বেশি যাত্রী ও পণ্য পরিবহন, ঢাকা শহরের যানজট কমানো এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা।

মূল কাজ
আউটসোর্সিং জনবলের বেতন-ভাতা, পরামর্শক সেবা, চলমান ও আসন্ন চুক্তিমূল্যের ওপর বিধি-বিধান দ্বারা আরোপিত ভ্যাট, ট্যাক্সের পুনর্ভরণ বাবদ ব্যয়। রেলের সিগন্যালিং সংশ্লিষ্ট পূর্তকাজ, সেতু নির্মাণ ও সিডি ভ্যাট পরিশোধ।

যে কারণে বার বার প্রকল্প সংশোধন
ভূমি সংক্রান্ত, বিদ্যমান মিটারগেজ লাইনটিকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর, বাস্তবতার নিরিখে স্টেশন ভবনের ফ্লোর এরিয়া বৃদ্ধি, পরামর্শক সেবা বৃদ্ধি ও সংযোজন।

পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ লাইনটিকে ডুয়েল গেজে রূপান্তর হবে। সমান্তরাল একটি নতুন ডুয়েল গেজ লাইন নির্মাণের ফলে দ্রুতগতির যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন পরিচালনা, নতুন ট্রেন পরিচালনা সম্ভব হবে। এর মাধ্যমে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। রাজধানী ঢাকার যানজট প্রশমনেও এ প্রকল্প সহায়ক হবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ এপ্রিল ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডুয়েলগেজ রেলপথ নির্মাণে খরচ বাড়লো ২৮০ কোটি টাকা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডুয়েলগেজ রেলপথ নির্মাণে খরচ বাড়লো ২৮০ কোটি টাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডুয়েলগেজ রেলপথ নির্মাণে খরচ বাড়লো ২৮০ কোটি টাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ এপ্রিল – ঢাকা-নারায়ণগঞ্জ রুটের মিটারগেজ রেললাইনের সমান একটি ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হচ্ছে। এ প্রকেল্পর ব্যয় দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি পঞ্চম দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদকালও। মূল প্রকল্পের অনুমোদিত ব্যয় ছিল ৩৭৮ কোটি ৬৫ লাখ ৫৭ হাজার টাকা। দ্বিগুণ বাড়ায় প্রকল্পের ব্যয় দাঁড়ালো ৬৫৮ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা। এ প্রকল্পে অনুদান হিসেবে পাওয়া যাবে ২৪৯ কোটি ৫৪ লাখ ৫১ হাজার টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, অনুমোদিত মূল প্রকল্প অনুযায়ী- এটি বাস্তবায়নের মেয়াদকাল ছিল ২০১৪-২০১৭ সাল। একই ব্যয় রেখে প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে জুন ২০১৯ করা হয়। ব্যয় না বাড়িয়ে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়। এতে মেয়াদকাল ছিল ২০১৪ থেকে জুন ২০২০। এরপর তৃতীয় দফায় জুন ২০২১ এবং চতুর্থ দফায় ডিসেম্বর ২০২২ পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ জুন ২০২৬ সাল পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পের উদ্দেশ্য ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরাল ডুয়েল গেজ লাইন নির্মাণ করা হবে। মূলত গেন্ডারিয়া থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর করাই এ প্রকল্পের মূল কাজ, যার মেইন লাইন ১২ দশমিক শূন্য ১ কিলোমিটার এবং লুপ লাইন ৫ দশমিক ১০ কিলোমিটার। যাত্রী ও পণ্যবাহী ট্রেনের গতি ও নিরাপত্তা বাড়ানোর মাধ্যমে ভ্রমণের সময় কমানো, নতুন ট্রেন পরিচালনার মাধ্যমে বেশি যাত্রী ও পণ্য পরিবহন, ঢাকা শহরের যানজট কমানো এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। মূল কাজ আউটসোর্সিং জনবলের বেতন-ভাতা, পরামর্শক সেবা, চলমান ও আসন্ন চুক্তিমূল্যের ওপর বিধি-বিধান দ্বারা আরোপিত ভ্যাট, ট্যাক্সের পুনর্ভরণ বাবদ ব্যয়। রেলের সিগন্যালিং সংশ্লিষ্ট পূর্তকাজ, সেতু নির্মাণ ও সিডি ভ্যাট পরিশোধ। যে কারণে বার বার প্রকল্প সংশোধন ভূমি সংক্রান্ত, বিদ্যমান মিটারগেজ লাইনটিকে ডুয়েলগেজ লাইনে রূপান্তর, বাস্তবতার নিরিখে স্টেশন ভবনের ফ্লোর এরিয়া বৃদ্ধি, পরামর্শক সেবা বৃদ্ধি ও সংযোজন। পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ লাইনটিকে ডুয়েল গেজে রূপান্তর হবে। সমান্তরাল একটি নতুন ডুয়েল গেজ লাইন নির্মাণের ফলে দ্রুতগতির যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন পরিচালনা, নতুন ট্রেন পরিচালনা সম্ভব হবে। এর মাধ্যমে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। রাজধানী ঢাকার যানজট প্রশমনেও এ প্রকল্প সহায়ক হবে। সূত্র: জাগো নিউজ আইএ/ ২১ এপ্রিল ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ডুয়েলগেজ রেলপথ নির্মাণে খরচ বাড়লো ২৮০ কোটি টাকা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×