হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরকার অমানবিকভাবে গ্রেফতারের খেলায় মেতেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২১ এপ্রিল – ঈদুল ফিতরের আগে পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে মুসলমানরা যখন আনন্দ উৎসবের আমেজে থাকে, তখন এ অবৈধ সরকার অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। গ্রেফতার নেতাকর্মীদের পরিবারগুলো যখন গ্রেফতার হওয়া স্বজনদের কাছে না পাওয়ার বেদনায় ভোগে, তখন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী উল্লসিত হয়।’

আরও পড়ুন

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করল পুলিশ

শুক্রবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন। দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এ বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা, গুমসহ অব্যাহত গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এ গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

বিএনপি মহাসচিব বলেন, ঈদুল ফিতরের প্রাক্কালে জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ এপ্রিল ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরকার অমানবিকভাবে গ্রেফতারের খেলায় মেতেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরকার অমানবিকভাবে গ্রেফতারের খেলায় মেতেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ এপ্রিল – ঈদুল ফিতরের আগে পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে মুসলমানরা যখন আনন্দ উৎসবের আমেজে থাকে, তখন এ অবৈধ সরকার অমানবিকভাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খেলায় মেতে উঠেছে। গ্রেফতার নেতাকর্মীদের পরিবারগুলো যখন গ্রেফতার হওয়া স্বজনদের কাছে না পাওয়ার বেদনায় ভোগে, তখন ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী উল্লসিত হয়।’ শুক্রবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন। দলের সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এ বিবৃতিতে গণমাধ্যমে পাঠানো হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, হত্যা, গুমসহ অব্যাহত গ্রেফতার করে কারান্তরীণের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে নিশিরাতের সরকার। বর্তমান সময়ে এ গ্রেফতারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এ এ জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ। বিএনপি মহাসচিব বলেন, ঈদুল ফিতরের প্রাক্কালে জহির উদ্দিন তুহিনকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। সূত্র: জাগো নিউজআইএ/ ২১ এপ্রিল ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×