হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রুশ তেল কেনার অর্ডার দিল পাকিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ইসলামাবাদ, ২১ এপ্রিল – ইসলামাবাদ এবং মস্কোর মাঝে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে মূল্যছাড়ে তেল কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) পাকিস্তানের জ্বালানি মন্ত্রী মোসাদ্দিক মালিক রাশিয়ার তেল কেনার এ তথ্য জানিয়েছেন।

মোসাদ্দিক মালিক বলেছেন, চুক্তি অনুযায়ী আগামী মে মাসে প্রথম দফায় রুশ তেলবাহী একটি কার্গো করাচি বন্দরে নোঙ্গর করবে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

নতুন চুক্তির আওতায় প্রথম দফার লেনদেন যদি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হলে এই আমদানির পরিমাণ দিনে গড়ে এক লাখ ব্যারেলে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি মন্ত্রী।

তিনি বলেছেন, আমরা প্রথম দফার তেলের অর্ডার করেছি। তবে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে পরিশোধিত জ্বালানি কিনবে না বলে নিশ্চিত করেছেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রাশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। আর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগে এশিয়া ও অন্যান্য অঞ্চলে নতুন নতুন ক্রেতাদের কাছে সস্তায় জ্বালানি বিক্রি করছে রাশিয়া।

২০২২ সালে পাকিস্তানের বেশিরভাগ অপরিশোধিত তেলের শীর্ষ রপ্তানিকারক ছিল সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। এখন রাশিয়ার কাছ থেকে দিনে এক লাখ ব্যারেল তেল আমদানি করলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানির ওপর পাকিস্তানের নির্ভরতা অনেকাংশে কমে যাবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২১ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রুশ তেল কেনার অর্ডার দিল পাকিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রুশ তেল কেনার অর্ডার দিল পাকিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ইসলামাবাদ, ২১ এপ্রিল – ইসলামাবাদ এবং মস্কোর মাঝে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় প্রথমবারের মতো রাশিয়ার কাছ থেকে মূল্যছাড়ে তেল কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২০ এপ্রিল) পাকিস্তানের জ্বালানি মন্ত্রী মোসাদ্দিক মালিক রাশিয়ার তেল কেনার এ তথ্য জানিয়েছেন। মোসাদ্দিক মালিক বলেছেন, চুক্তি অনুযায়ী আগামী মে মাসে প্রথম দফায় রুশ তেলবাহী একটি কার্গো করাচি বন্দরে নোঙ্গর করবে। নতুন চুক্তির আওতায় প্রথম দফার লেনদেন যদি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হলে এই আমদানির পরিমাণ দিনে গড়ে এক লাখ ব্যারেলে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি মন্ত্রী। তিনি বলেছেন, আমরা প্রথম দফার তেলের অর্ডার করেছি। তবে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে পরিশোধিত জ্বালানি কিনবে না বলে নিশ্চিত করেছেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যে কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে রাশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। আর পশ্চিমা নিষেধাজ্ঞার সুযোগে এশিয়া ও অন্যান্য অঞ্চলে নতুন নতুন ক্রেতাদের কাছে সস্তায় জ্বালানি বিক্রি করছে রাশিয়া। ২০২২ সালে পাকিস্তানের বেশিরভাগ অপরিশোধিত তেলের শীর্ষ রপ্তানিকারক ছিল সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। এখন রাশিয়ার কাছ থেকে দিনে এক লাখ ব্যারেল তেল আমদানি করলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানির ওপর পাকিস্তানের নির্ভরতা অনেকাংশে কমে যাবে। সূত্র: দেশ রূপান্তরআইএ/ ২১ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×